মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও ইসলাম বিরুধী কার্যকলাপ বন্ধের দাবীতে  গনসমাবেশ ও বিক্ষোভ মিছিল  পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু

আসামে নাগরিকদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ, সিলেট সীমান্তে সতর্কতা

আসামে নাগরিকদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ, সিলেট সীমান্তে সতর্কতা

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::

ভারতের আসামে নাগরিকদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশের পর তালিকা থেকে বাদ পড়েছেন রাজ্যের প্রায় ১৯ লক্ষাধিক মানুষ। এ তালিকা প্রকাশ হওয়ার পর থেকে সিলেটের সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে চাপা উদ্বেগ ও নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে।

এদিকে অবশ্য সিলেট বিভাগের বিভিন্ন সীমান্তে বিজিবি নজরদারি বাড়িয়েছে। সংস্লিষ্ট থানা পুলিশও সতর্ক। ওই তালিকা থেকে বাদ পড়াদের কেউ যাতে বাংলাদেশে ঢুকতে না পারে এ ব্যাপারে বিজিবিকে সিলেট সীমান্তে সর্বোচ্চ সতর্ক রাখা হয়েছে বলে শনিবার সংবাদ মাধ্যমকে জানান বিজিবির সিলেট সেক্টর কমান্ডার কর্নেল এ এম খায়রুল।

তিনি জানান, সীমান্তে বিজিবি সদস্যদের সতর্কাবস্থায় রাখার পাশাপাশি স্থানীয় লোকজনকেও সচেতনতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে।

সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, এখনই সীমান্তবর্তী এলাকায় কোন প্রভাব পড়েনি। তবে থানাগুলোকে আরো সতর্ক থাকতে বলা হয়েছে। অন্যদিকে সীমান্ত এলাকায় যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে সীমান্ত সূত্র জানায়।

সূত্র মতে, সিলেট জেলার ১৩টি উপজেলার মধ্যে সীমান্তবর্তী থানাগুলো হলো- গোয়াইনঘাট, জকিগঞ্জ, বিয়ানীবাজার, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট। এই থানাগুলোর সীমান্তে রয়েছে নানা চোরাই পথ। যা চোরাকারবারিরা ব্যবহার করে থাকে। এই সব পথে আসামে নাগরিক তালিকা থেকে বাদ পড়াদের যাতে পুশ-ইন করতে না পারে সেজন্য সতর্ক রয়েছেন সংস্লিষ্টরা।

বিজিবি সূত্র জানায়, আসামের বিষয় মাথায় রেখেই বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্ত পথ কিংবা অন্য কোনও অবৈধ পথ দিয়ে যদি কোনও ভারতীয় নাগরিকদের পুশ-ইন করার চেষ্টা করা হয়, তা মোকাবিলার জন্য যথেষ্ট প্রস্তুতি রয়েছে বিজিবির

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com