মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
উন্নয়নের ব্যাপারে আমার প্রতি আস্হা রাখুন, জগন্নাথপুরে বিশাল জনসভায় কয়ছর আহমদ শেষ মহুর্তে নির্বাচন থেকে সরে দাড়াঁলেন খেলাফত মজলিসের শেখ মুশতাক মতবিনিময় সভায় তারেক রহমান; বিএনপি ক্ষমতায় এলে বিডিআর নাম পুনর্বহাল করা হবে সুনামগঞ্জ-৩, প্রবাসীদের মিলন-মেলায় পরিনত: উৎসবমূখর পরিবেশে চলছে প্রচারনা চিলাউরা বাজারে নির্বাচনী সভায় কয়ছর আহমদ; আমি সততার সাথে উন্নয়ন করবো জগন্নাথপুরের লন্ডন প্রবাসীর আগুনে পুডানো লাশ উদ্ধার,পরিবার বাক রুদ্ধ কয়ছর আহমদ বিজয়ী হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে, জগন্নাথপুরে ধানের শীষের সমর্থনে ব্যাপক গনসংযোগ ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে জগন্নাথপুরে প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে কয়ছর আহমদ; ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ জগন্নাথপুরে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভার বিষয়টি সাংবাদিক দের জানানো হয়নি!

রেকারে বাসের ধাক্কা, এএসআইসহ নিহত ৩

রেকারে বাসের ধাক্কা, এএসআইসহ নিহত ৩

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় হাইওয়ে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত একটি কাভার্ডভ্যানকে রেকার দিয়ে উঠানোর সময় দ্রুতগতির একটি বাস পেছন থেকে রেকারটিকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

আজ সোমবার সকালে চৌদ্দগ্রামের বাবুর্চি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এএসআইয়ের নাম আক্তার হোসেন। তিনি মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার ছোট বাতুয়া গ্রামে। নিহত বাকি দু’জন হলেন- কাভার্ডভ্যানের হেলপার লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার নন্দীগ্রামের ইসমাইল হোসেন বাবুলের ছেলে মোঃ সুমন(২৬) ও নোয়াখালীর সেনবাগ থানার নিজ সেনবাগ গ্রামের ছালেহ আহমদের ছেলে মোঃ ফাহাদ (২৬)।

এছাড়াও দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। এরমধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন; চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের ফকিরহাট গ্রামের আবুল কাশেমের ছেলে রেকার চালক স্বপন(২৮) ও তার ভাই হেলপার মামুন(১৬)। আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে বাবুর্চি বাজার এলাকায় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। সোমবার সকালে কাভার্ডভ্যানকে রেকার দিয়ে উঠানোর সময় দ্রুত গতির একটি বাস পেছন থেকে রেকারটিকে ধাক্কা দেয়।

এ সময় রেকারের সামনে দাঁড়িয়ে থাকা এএসআই আক্তার ও কাভার্ডভ্যানের হেলপারসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন।

তিনজনের মরদেহ উদ্ধার করে মিয়াবাজার ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে বলেও জানান তিনি।

সৌজন্যে : কালের কণ্ঠ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com