শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চিলাউরা বাজারে নির্বাচনী সভায় কয়ছর আহমদ; আমি সততার সাথে উন্নয়ন করবো জগন্নাথপুরের লন্ডন প্রবাসীর আগুনে পুডানো লাশ উদ্ধার,পরিবার বাক রুদ্ধ কয়ছর আহমদ বিজয়ী হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে, জগন্নাথপুরে ধানের শীষের সমর্থনে ব্যাপক গনসংযোগ ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে জগন্নাথপুরে প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে কয়ছর আহমদ; ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ জগন্নাথপুরে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভার বিষয়টি সাংবাদিক দের জানানো হয়নি! সিলেটে জনসভায় তারেক রহমান; তথাকথিত নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা   

রোহিঙ্গাদের মোবাইল ফোন সুবিধা বন্ধে নির্দেশ

রোহিঙ্গাদের মোবাইল ফোন সুবিধা বন্ধে নির্দেশ

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার রোহিঙ্গাদের মোবাইল ফোন সুবিধা বন্ধে জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন। এই সংক্রান্ত বিষয়ে জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বিটিআরসিকে আজ সোমবার এ নির্দেশ দেন।

ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের শুরু থেকেই মোবাইল সুবিধা প্রদান না করার জন্য সকল মোবাইল অপারেটরসহ সংশ্লিষ্ট সংস্থাসমূহকে নির্দেশনা প্রদান সত্ত্বেও ক্যাম্পে রোহিঙ্গা জনগোষ্ঠীর হাতে সিম ও রিম ব্যবহৃত হচ্ছে বলে বিভিন্ন মাধ্যমে জানা যায়।

বিটিআরসি এ ব্যাপারে আগামী ৭ কার্যদিবসের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে কোন প্রকার সিম বিক্রি, রোহিঙ্গা জনগোষ্ঠী কর্তৃক সিম ব্যবহার বন্ধ তথা তাদেরকে মোবাইল সুবিধা প্রদান না করার বিষয়টি নিশ্চিত করার জন্য সকল মোবাইল অপারেটরকে রবিবার জরুরি নির্দেশ প্রদান করেছে।

এ ব্যাপারে বিটিআরসির উপ-পরিচালক (এসএস) স্বাক্ষরতি জারি করা নির্দেশনায় ‘আগামী ৭ কার্য্যদিবসের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে কোন প্রকার সিম বিক্রি, রোহিঙ্গা জনগোষ্ঠী কর্তৃক সিম ব্যবহার বন্ধ তথা রোহিঙ্গা জনগোষ্ঠীকে মোবাইল সুবিধাদি প্রদান না করা সংক্রান্ত সকল ব্যবস্থা নিশ্চিত করে বিটিআরসিকে অবহিতকরণের জন্য মোবাইল অপরেটর কোম্পানিগুলোকে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com