সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, সহযোগী দুই যুবক গ্রেফতার মেয়েকে বিএনপির মনোনয়ন, খুশি আ.লীগ নেত্রী! জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটির সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে :কয়ছর আহমেদ এমপি মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ব্রীজ দেবে যাওয়ায়  সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ

সুনামগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নারী নিহত

সুনামগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নারী নিহত

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে জেলার দক্ষিণ সুনামগঞ্জের পল্লীতে দুই পক্ষের সংঘর্ষে আনোয়ারা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

সোমবার উপজেলার পাথারিয়া ইউনিয়নের হরিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আনোয়ারা বেগম হরিপুর গ্রামের মৃত ফয়জুর রহমানের স্ত্রী।

পুলিশ জানায়, উপজেলার পাথারিয়া ইউনিয়নের হরিপুর গ্রামের গ্রামের তালেব আলীর ও ফয়জুল হকের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে দুই পক্ষ ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে গোটা গ্রাম রণক্ষেত্রে রূপ নেয়। এ সময় আনোয়ারা বেগম ঘটনাস্থলেই নিহত হন। উভয় পক্ষে আহত হন অন্তত ৩০ জন।

খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা প্রশমিত করে। এ সময় সংঘর্ষে জড়িত সন্দেহে ৩ ব্যক্তিকে আটক করে পুলিশ।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মো. হারুনুর রশীদ চৌধুরী  বলেন, নিহতের লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো পক্ষ অভিযোগ করেনি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com