রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে জামায়াতের গণমিছিল-সমাবেশ অনুষ্ঠিত  জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড:১১ দোকান পুড়ে ছাই, ফায়ার সার্ভিসের উদাসীনতা!  ইউএনও সুকান্ত সাহাকে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা চূড়ান্ত হচ্ছে নির্বাচন ও গণভোটের দিনক্ষণ, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ১০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জগন্নাথপুর প্রেসক্লাবের দোয়া মাহফিল  সোমবার থেকে মাধ্যমিক শিক্ষকদের ‘পূর্ণ কর্মবিরতি’ ঘোষণা, পরীক্ষাও বর্জন প্লট বরাদ্দে জালিয়াতি/ হাসিনা, রেহানা ও টিউলিপের কারাদণ্ড খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশ বাসির কাছে দোয়া চেয়েছেন কয়ছর এম আহমেদ  জগন্নাথপুরে উপজেলা বিএনপি নেতার বহিষ্কারাদেশ নিয়ে নাটকীয়তা!  নেতাকর্মীরা আলোচনা- সমালোচনায় মূখর  খালেদা জিয়ার সুস্থতা কামনায় জগন্নাথপুরে মসজিদে মসজিদে  দোয়া অনুষ্ঠিত 

জগন্নাথপুরে ২ বিএনপি নেতা নিখোঁজ : পরিবারে উদ্বেগ-আতঙ্ক

জগন্নাথপুরে ২ বিএনপি নেতা নিখোঁজ : পরিবারে উদ্বেগ-আতঙ্ক

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে এক সাথে ২ বিএনপি নেতা গত ২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ নিয়ে তাদের পরিবারে গভীর উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। নিখোঁজ বিএনপি নেতারা হলেন জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের মৃত মন্তাজ উল্লার ছেলে বিএনপির সহযোগী সংগঠন উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক যুবদল নেতা আনছার মিয়া ও টিয়ারগাঁও গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুস শহীদ।
তাদের পারিবারিক সূত্র জানায়, ৩ সেপ্টেম্বর মঙ্গঁলবার বেলা ১১টায় নবীগঞ্জ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে মোটরসাইকেল যোগে আনছার মিয়া ও আবদুস শহীদ বাড়ি থেকে বের হয়ে যান। আজ পর্যন্ত (৪ সেপ্টেম্বর) ফিরে আসেননি। একাধিকবার তাদের মোবাইলে ফোন দিলেও তাঁদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে গভীর উদে¦গ ও আতঙ্ক বিরাজ করছে। অনেক চেষ্টা করেও তাঁদের সন্ধান না পাওয়ায় আনছার মিয়ার ভাগ্নে মুহিত মিয়া বাদী হয়ে ৪ সেপ্টেম্বর বুধবার দুপুরে জগন্নাথপুর থানায় একটি সাধারণ ডাইরী করেন। জিডি নং-১৯৭

বুধবার সন্ধায় জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সাথে আলাপ হলে তিনি বলেন, জিডির আলোকে নিখোঁজ ব্যাক্তিদের ব্যাপারে তদন্ত চলছে।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ডিউটি অফিসার এএসআই আকুব্বুর আলীর সাথে আলাপ হলে তিনি জানান, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান চেয়ে নিখোঁজ আনছার মিয়ার ভাগ্নে মুহিত মিয়া বাদী হয়ে একটি জিডি এন্ট্রি করেছেন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com