বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই যুবককে ওসমানিতে প্রেরণ

জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই যুবককে ওসমানিতে প্রেরণ

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল দুই যুবক আহত হয়েছে। তাদেরকে সিলেট ওসমানি মেডিকলে কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের জগন্নাথপুর পৌর শহরের বটেরতল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সুত্রে জানা যায়, উপজেলা সদরের দিকে মোটরসাইকেল যোগে জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের গোলাপ মিয়ার ছেলে আব্দুল কাহার (২২) ও একই এলাকার নেছার আলীর ছেলে আলীনুর (২১) আসছিল। শহরের বঠেরতলা এলাকায় পৌছামাত্র মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারি দুর্ঘটনার শিকার হন। এতে মোটরসাইকেলে থাকা দুই যুবক আহত হন। আহতাবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদেরকে সিলেট ওসমানি হাসপাতালে রেফার্ড করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বথাকা চিকিৎসক ডা: শারমিন আরা আশা বলেন, আহত দুই যুবক মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছে বলে আমাদেরকে জানায়। আমরা তাদের পরে সিলেট ওসমানিতে রেফার্ড করেছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com