রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে জামায়াতের গণমিছিল-সমাবেশ অনুষ্ঠিত  জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড:১১ দোকান পুড়ে ছাই, ফায়ার সার্ভিসের উদাসীনতা!  ইউএনও সুকান্ত সাহাকে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা চূড়ান্ত হচ্ছে নির্বাচন ও গণভোটের দিনক্ষণ, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ১০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জগন্নাথপুর প্রেসক্লাবের দোয়া মাহফিল  সোমবার থেকে মাধ্যমিক শিক্ষকদের ‘পূর্ণ কর্মবিরতি’ ঘোষণা, পরীক্ষাও বর্জন প্লট বরাদ্দে জালিয়াতি/ হাসিনা, রেহানা ও টিউলিপের কারাদণ্ড খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশ বাসির কাছে দোয়া চেয়েছেন কয়ছর এম আহমেদ  জগন্নাথপুরে উপজেলা বিএনপি নেতার বহিষ্কারাদেশ নিয়ে নাটকীয়তা!  নেতাকর্মীরা আলোচনা- সমালোচনায় মূখর  খালেদা জিয়ার সুস্থতা কামনায় জগন্নাথপুরে মসজিদে মসজিদে  দোয়া অনুষ্ঠিত 

২৪ ঘন্টায় দুইবার ভারতীয় কূটনীতিককে তলব করল পাকিস্তান

২৪ ঘন্টায় দুইবার ভারতীয় কূটনীতিককে তলব করল পাকিস্তান

 

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::

অস্ত্রবিরতি লঙ্ঘন করে আজাদ কাশ্মীরে গুলি চালানোর প্রতিবাদ জানাতে ২৪ ঘন্টার ব্যবধানে দুইবার ভারতীয় কূটনীতিককে তলব করেছে পাকিস্তান। রোববার পাকিস্তানে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনারকে ডেকে সতর্ক করেছে দেশটি।

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে ডন ও জিয়ো নিউজ উর্দূর খবরে বলা হয়, গত ৬ সেপ্টেম্বর খুইরাট্টা সেক্টরে কাশ্মীর সংহতি র‌্যালিতে গুলি চালিয়েছে ভারতীয় বাহিনী। এতে ৪ পাকিস্তানি বেসামরিক নাগরিক আহত হয়েছে।

এ ঘটনার আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে ভারতীয় ডেপুটি হাই কমিশনার গৌরব আহলুওয়ালিয়াকে তলব করে পাক সরকারের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়।

পাক পররাষ্ট্র দফতরের মুখপাত্র ও দক্ষিণ এশিয়া বিষয়ক মহা পরিচালক ড. মুহাম্মাদ ফয়সাল ভারতীয় কূটনীতিককে তলব করে যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণ জানতে চান এবং আনুষ্ঠানিকভাবে এর প্রতিবাদ জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, লাইন অব কন্ট্রোলে (এলওসি) ভারতীয় বাহিনীকে নিজস্ব অবস্থানে থাকতে পাকিস্তানের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে বাণিজ্যিক ও আন্তঃসীমান্ত পরিবহন বাতিল করেছে পাকিস্তান। তাছাড়া ভারতীয় রাষ্ট্রদূতকেও বহিষ্কার করেছে ইসলামাবাদ। পাকিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়াকে ফেরত পাঠানোয় দেশটিতে ডেপুটি হাই কমিশনারের মাধ্যমে কূটনৈতিক কার্যক্রম চালাচ্ছে ভারত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com