সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে নির্বাচনের বাছাই কালে ২ প্রার্থী বাতিল

জগন্নাথপুরে নির্বাচনের বাছাই কালে ২ প্রার্থী বাতিল

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বয়স কম থাকায় ২ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
১৫ সেপ্টেম্বর রোববার প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই কালে ৭, ৮, ৯ নং সংরক্ষিত ওয়ার্ড থেকে নারী সদস্য প্রার্থী মারুফা খানম ও সাধারণ ৭নং ওয়ার্ড থেকে সদস্য প্রার্থী আবদুল ওয়াহাবের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুজিবুর রহমান বলেন, বয়স ২৫ বছর না হওয়ায় এ ২ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বাকি চেয়ারম্যান পদে ৭, সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য পদে ১২ ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৪৬ সহ মোট ৬৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com