বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, সহযোগী দুই যুবক গ্রেফতার মেয়েকে বিএনপির মনোনয়ন, খুশি আ.লীগ নেত্রী! জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটির সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে :কয়ছর আহমেদ এমপি মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ব্রীজ দেবে যাওয়ায়  সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ

বিরতির পর নিসা

বিরতির পর নিসা

বিনোদন ডেস্ক ::  ছোট পর্দার অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাবরিনা সাফি নিসা দীর্ঘ বিরতির পর কাজে ফিরেছেন। গত বছর মা হওয়ার কারণেই এতদিন বিরতিতে ছিলেন তিনি। ছয় বছর প্রেমের সম্পর্কের পর ২০১২ সালের ডিসেম্বরে সাইদুল করিম বাপ্পীকে বিয়ে করেন নিসা। সেই সংসারে ইনসিয়া নামে একটি কন্যা সন্তান রয়েছে তাদের। আর সন্তান জন্ম দেয়ার জন্যই এই সময়ে নাটক কিংবা নাচের অনুষ্ঠানে দেখা মেলেনি নিসার। তবে এখন নাচ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। নাচের পাশাপাশি নতুন করে অভিনয়েও ফিরেছেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি শেষ করেছেন বিটিভির একটি নাটকের কাজ। নাম ‘নিঃসঙ্গ নিরাময় কেন্দ্র’। নাটকটি রচনা করেছেন রবিউল আলম এবং প্রযোজনা করেছেন মনিরুল হাসান। এ নাটকে আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, তানিয়া আহমেদ মিষ্টি, নিলয় আলমগীর প্রমুখ। আগামী ২৮শে সেপ্টেম্বর রাত নয়টায় নাটকটি বিটিভিতে প্রচার হবে। ব্যস্ততা প্রসঙ্গে নিসা বলেন, মা হওয়ার কারণে গত বছর থেকে কাজ বন্ধ রেখেছিলাম। ফের তা শুরু করেছি। এখন থেকে নাচ ও অভিনয়টা সমান তালে চালিয়ে যেতে চাই। প্রসঙ্গত, ১৯৯৭ সালে নাটকের মাধ্যমে নিসার মিডিয়াতে পথ চলা শুরু হয়। চ্যানেল আইতে প্রচারিত প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘সবুজ সাথী’ নাটকে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন। কয়েক বছর বিরতির পর নিসাকে আবার টিভি নাটকে দেখা যায় ২০০৩ সালে। ২০০৫ সালে বিনোদন বিচিত্রা ‘বিউটি কনটেস্ট’-এ সেরা সুন্দরীর খেতাব জিতে নেন তিনি। এরপর থেকেই নিয়মিত অভিনয় ও নাচে পাওয়া গেছে তাকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com