বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

ছয় বছর ধরে ইয়াঙ্গুনে ৮ মসজিদ বন্ধ!

ছয় বছর ধরে ইয়াঙ্গুনে ৮ মসজিদ বন্ধ!

 

আন্তর্জাতিক নিউজ ডেস্ক :: মিয়ানমারের রাখাইন রাজ্যে দীর্ঘদিন ধরে দেশটির সেনাবাহিনী ও বৌদ্ধদের দ্বারা নির্যাতনের শিকার হচ্ছে মুসলমানরা। ছয় বছর ধরে অন্যায়ভাবে মুসলমানদের ৮টি মসজিদ বন্ধ রেখেছে মিয়ানমার সরকার।

গত ১৭ সেপ্টেম্বর মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিন অং হেলইং ইয়াঙ্গুনে একটি মসজিদ পরিদর্শন করেন। সেখানে এই অঞ্চলের স্থানীয় মুসলিমরা বন্ধ করে দেয়া ৮টি মসজিদ পুনরায় খুলে দেয়ার আবেদন জানান।

সম্প্রতি এই অঞ্চলের অ-বৌদ্ধ ধর্মের জনগণের সঙ্গে সাক্ষাৎ শুরু করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল মিন অং হেলইং। সাক্ষাৎতের সময় মুসলিমরা মসজিদগুলো চালু করার জন্য অনুমতি চান।

এছাড়া আঞ্চলিক মুসলিম দায়িত্বশীলরা দেশটির স্টেট কাউন্সিলর অফিস, কমান্ডার-ইন-চিফ অফিস এবং সংস্কৃতি ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে মেকটিলা ও ইয়ামেথিন জনপদের ৮টি মসজিদ পুনরায় খুলে দেয়ার জন্য চিঠি দিয়েছেন।

মেকটিলা ও ইয়ামেথিনের মুসলমানরা সেনাপ্রধানের যোগাযোগের প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে বলেন, সেনাপ্রধানের সাক্ষাতের উদ্দেশ্য তারা জানেন না।

আর মসজিদ খুলে দেয়ার বিষয়ে সংস্কৃতি ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ইউ সান উইন জানিয়েছেন, তারা এখনও এ চিঠিটি পাননি।

তবে মিয়ানমারের ইসলামিক কাউন্সিলের চেয়ারম্যান ইউ মং মং জানান, তিনি সেনাপ্রধানকে মসজিদগুলো খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

২০১৪ সালে মিয়ানমারের মান্ডলে তীব্র সাম্প্রদায়িক সহিংসতার মধ্যে মেকটিলা ও ইয়ামেথিন জনপদের মসজিদগুলো বন্ধ করে দেয়া হয়েছিল।

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাদের নির্যাতনের শিকার হয়ে প্রায় ১১ লাখ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এসব রোহিঙ্গা মুসলিমদের নিজ দেশে ফিরিয়ে নিতে এখনো কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি করেনি দেশটি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com