রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে :কয়ছর আহমেদ এমপি মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ব্রীজ দেবে যাওয়ায়  সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ জগন্নাথপুরে বাংলা নববর্ষ উদযাপিত ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫-এ ২য় স্থান অর্জন করলো পপুলার ইলেকট্রনিকস জগন্নাথপুর জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও ইসলাম বিরুধী কার্যকলাপ বন্ধের দাবীতে  গনসমাবেশ ও বিক্ষোভ মিছিল 

জামিন পেলেন সাংবাদিক বুলবুল

জামিন পেলেন সাংবাদিক বুলবুল

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: বেসরকারি টেলিভিশন এনটিভি’র সিলেট ব্যুরো প্রধান মঈনুল হক বুলবুল জামিন পেয়েছেন। আজ শুক্রবার বিকালে তাকে সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক আবু উবায়দা তার জামিন মঞ্জুর করেন।

একটি প্রতারণার মামলার প্রেক্ষিতে সিলেটের কানাইঘাট থানা পুলিশ গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সিলেট নগরীর মীরবক্সটুলা থেকে মঈনুল হক বুলবুলকে গ্রেফতার করে। কানাইঘাটের কারাবাল্লা এলাকার রায়হান আহমদ ওই প্রতারণার মামলা করেছিলেন বলে জানিয়েছেন কানাইঘাট থানার ওসি মো. শামসুদ্দোহা।

এদিকে, শুক্রবার সকালে সাংবাদিক বুলবুলকে আদালতে নিয়ে আসা হয়। বিকালে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের কার্যক্রম বসে। সেখানে শুনানি শেষে আদালত বুলবুলকে অন্তবর্তীকালীন জামিন প্রদান করেন।

ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা), সিলেটের সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। বুলবুল ইমজা’র সাবেক সভাপতি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com