শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন বারিস্টার মির্জা আব্দুল মতিনের নেতৃত্বে পতাকা উত্তোলন করা হয়;  জগন্নাথপুর মুক্ত দিবস আজ জগন্নাথপুরে জামায়াতের গণমিছিল-সমাবেশ অনুষ্ঠিত  জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড:১১ দোকান পুড়ে ছাই, ফায়ার সার্ভিসের উদাসীনতা!  ইউএনও সুকান্ত সাহাকে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা চূড়ান্ত হচ্ছে নির্বাচন ও গণভোটের দিনক্ষণ, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ১০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জগন্নাথপুর প্রেসক্লাবের দোয়া মাহফিল  সোমবার থেকে মাধ্যমিক শিক্ষকদের ‘পূর্ণ কর্মবিরতি’ ঘোষণা, পরীক্ষাও বর্জন প্লট বরাদ্দে জালিয়াতি/ হাসিনা, রেহানা ও টিউলিপের কারাদণ্ড খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশ বাসির কাছে দোয়া চেয়েছেন কয়ছর এম আহমেদ 

পিযুষ চারদিনের রিমান্ডে

পিযুষ চারদিনের রিমান্ডে

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ কান্তি দে’র ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ সময় তার তিন সহযোগীকেও দুই মামলায় চার দিনের রিমান্ডে নেওয়া হয়।

রোববার সকালে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মোস্তাইন বিল্লাহ এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

আসামিদের দুটি মামলায় উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে দুইদিন করে মোট চারদিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

মামলার অন্যান্য আসামিরা হলেন- বাপ্পা পাল, মন্টি রায় ও রায়হান খান।

মামলা দুটিতে পুলিশের পক্ষে সাতদিন করে মোট ১৪ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল।

আদালত চত্বর থেকে আইনজীবীরা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ১১ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় পিযুষের আস্তানা ঘেরাও করে ৩ সঙ্গীসহ পিযুষকে আটক করে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি রিভলভার, রামদা এবং ৫ হাজার ৫৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানানো হয়।

পরদিন বৃহস্পতিবার সকালে পিযুষসহ ৪ জনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে র‍্যাব। বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করে পুলিশ।

পিযুষের বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি, অস্ত্রবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। সর্বশেষ গত ৬ আগস্ট জিন্দাবাজারে পাঁচ ভাই রেস্টুরেন্টের সামনে তিন প্রবাসীকে মারধরের অভিযোগ ওঠে পিযুষ অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com