বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জগন্নাথপুরে দিন দুপুরে ৮ লক্ষ টাকা ছিনতাই ॥ আটক ১

জগন্নাথপুরে দিন দুপুরে ৮ লক্ষ টাকা ছিনতাই ॥ আটক ১

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ফিল্মি স্টাইলে দিন দুপুরে গ্রামীন ফোনের ৮ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় শেখ মোঃ আবদুল খালেদ (৩০) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে থানা পুলিশ। সে সিলেট শাহপরান থানার ধলইপাড়া গ্রামের শেখ আবদুল গণির ছেলে। সোমবার তাকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, ২২ সেপ্টেম্বর বিকেল ৪ টার দিকে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের যুগলনগর পয়েন্ট নামক স্থানে ফিল্মি স্টাইলে ২টি মোটর সাইকেল যোগে ৪ জন ছিনতাইকারী এসে গ্রামীন ফোনের কর্মচারী তুহিনুর মিয়ার কাছ থেকে প্রায় ৮ লক্ষ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় গ্রামীন ফোনের কর্মচারী তুহিনুর মিয়া সহ স্থানীয় প্রত্যক্ষদর্শীরা অন্য মোটর সাইকেল যোগে ছিনতাইকারীদের পিছু নিয়ে ধাওয়া করেন। এক পর্যায়ে ছাতক উপজেলার পুরান সিংছাপইড় গ্রাম এলাকায় গিয়ে শেখ মোঃ আবদুল খালেদকে আটক করলেও অন্য ছিনতাইকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে রাতেই জগন্নাথপুর ও ছাতক থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় আটককৃত ছিনতাইকারী শেখ মোঃ আবদুল খালেদকে জগন্নাথপুর থানা পুলিশে সোপর্দ করা হয়।
২৩ সেপ্টেম্বর সোমবার ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই কবির উদ্দিন বলেন, ছিনতাই কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেল সহ ছিনতাইকারী শেখ মোঃ আবদুল খালেদকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি ও অন্য ছিনতাইকারীদের গ্রেফতার এবং ছিনিয়ে নেয়া টাকা উদ্ধারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com