রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ফখরুল

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ফখরুল

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছেন বলে জানিয়েছেন মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

 

শায়রুল কবির জানান, চিকিৎসার জন্য মহাসচিব সিঙ্গাপুর গেছেন। র‌্যাফেলস হসপিটালে তিনি চিকিৎসা নেবেন। ইতোমধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকের সাক্ষাতের সময়সূচিও ঠিক করা হয়েছে।

 

গত কয়েক বছর ধরে ঘাড়ে ইন্টারন্যাল ক্যারোটিভ আর্টারিতে ব্লক হওয়ায় চিকিৎসা নিতেই বিএনপি মহাসচিবকে ছয় মাস পর পর সিঙ্গাপুর যেতে হয়। সর্বশেষ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সিঙ্গাপুর যান ফখরুল। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে চলতি সপ্তাহেই বিএনপি মহাসচিব অস্ট্রেলিয়ায় যাবেন ‘এশিয়া প্যাসিফিক ডেমোক্র্যাটিক ইউনিয়নের’ (এপিডিইউ) বৈঠকে যোগ দিতে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সংস্থার ভাইস চেয়ারম্যান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com