শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চিলাউরা বাজারে নির্বাচনী সভায় কয়ছর আহমদ; আমি সততার সাথে উন্নয়ন করবো জগন্নাথপুরের লন্ডন প্রবাসীর আগুনে পুডানো লাশ উদ্ধার,পরিবার বাক রুদ্ধ কয়ছর আহমদ বিজয়ী হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে, জগন্নাথপুরে ধানের শীষের সমর্থনে ব্যাপক গনসংযোগ ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে জগন্নাথপুরে প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে কয়ছর আহমদ; ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ জগন্নাথপুরে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভার বিষয়টি সাংবাদিক দের জানানো হয়নি! সিলেটে জনসভায় তারেক রহমান; তথাকথিত নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা   

র‌্যাবের ৩ সদস্যসহ ৫ জনকে নিয়ে গেছে বিএসএফ

র‌্যাবের ৩ সদস্যসহ ৫ জনকে নিয়ে গেছে বিএসএফ

 

 

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত থেকে তিন র‌্যাব সদস্য ও তাদের দুই সোর্সকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার আশাবাড়ি সীমান্তের ১০ নম্বর গেট এলাকা থেকে র‌্যাব-১১-এর কুমিল্লা সিপিসি-২-এর তিন সদস্যকে ধরে নিয়ে গেছে।

স্থানীয় সূত্রে এ তথ্য জানা গেলেও বিজিবি ও র‌্যাবের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে খবর পেয়ে র‌্যাব, বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গেছে।

স্থানীয় সূত্র জানায়, তিন র‌্যাব সদস্যকে নিয়ে মাদক উদ্ধার করতে সীমান্তের ২০৫৯ নম্বর পিলার সংলগ্ন একটি বাড়িতে যায় ওই দুই সোর্স। এ সময় ভুলবশত তারা সীমান্ত অতিক্রম করে। পরে তাদের আটক করে নিয়ে গেছে বিএসএফ।

ব্রাহ্মণপাড়া থানার ওসি শাহজাহান আলী বলেন, স্থানীয় ও র‌্যাবের পক্ষ থেকে এ বিষয়টি জেনে ঘটনাস্থলে এসেছি, কিন্তু এখনও বিস্তারিত কিছু জানি না। পরে বিস্তারিত জানাতে পারব।

কুমিল্লা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-১) মাহবুব মোর্শেদ বলেন, তিন র‌্যাব সদস্য ও দুই সোর্স আটক হওয়ার খবর জেনেছি। তাদের ফিরিয়ে আনতে কিছুক্ষণের মধ্যে জরুরি পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com