সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১৫

জগন্নাথপুরে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১৫

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মোজাহিদপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসি জানান, মোজাহিদপুর গ্রামের রানু খান একই গ্রামের জাহির মিয়া পক্ষের লোকজনের মধ্যে গ্রামের বুরাইয়া বিল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ দুপুরে বিরোধপূর্ন বিলে রানু খানের পক্ষের লোকজন মাছ ধরতে গেলে এ সময় প্রতিপক্ষের লোকজন বাঁধা দেয়।এক পযার্য়ে দুই পক্ষের লোকজন দেশীয় অ¯েস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপি সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হন। আহতরা হলেন রানু খান (৫৫), কবির খান (২৫) হামিম মিয়া (৫৫), লেবু খান (৫০), আব্দুল বাছিত (৫২), আব্দুল কাহার (২৮), আনছার খান (৬০) ও ইব্রাহিম খান (১৮)। তাদেরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য শাহান আহমদ বলেন, মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ঘটনাস্থল পরির্দশনকারী জগন্নাথপুর থানার এসআই রফিক জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। তবে থানায় কোন পক্ষে এখনও অভিযোগ দায়ের করেনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com