শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জগন্নাথপুরে পরীক্ষা কেন্দ্রে মুঠোফোন রাখার দায়ে শিক্ষক বহিষ্কার

জগন্নাথপুরে পরীক্ষা কেন্দ্রে মুঠোফোন রাখার দায়ে শিক্ষক বহিষ্কার

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষা কেন্দ্রে মুঠোফোন নিয়ে দায়িত্ব পালন করায় এক শিক্ষক কে পরীক্ষার দায়িত্ব পালন থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জগন্নাথপুর উপজেলা সরকারি কমিশনার (এসিল্যান্ড) নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াসির আরাফাত পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে দেখেন পরীক্ষা কেন্দ্রের কক্ষে দায়িত্বরত পাড়ারগাঁও আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক (গণিত) আনোয়ার হোসেন স্মার্ট মুঠোফোন ব্যবহার করছেন। পরে তিনি পরীক্ষা কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করেন।

জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব জয়ন্ত শেখর রায় জানান,পরীক্ষা কেন্দ্রে ভূলবশত মুঠোফোন নিয়ে দায়িত্ব পালন করায় শিক্ষক আনোয়ার হোসেন কে দায়িত্ব পালন থেকে বহিষ্কার করা হয়।

জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মখলেছুর রহমান  জানান, বহিস্কৃত শিক্ষকের স্থলে অন্য শিক্ষক কে দায়িত্ব দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com