বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

বাবরি মসজিদ ফেরত চাই: এমপি ওয়াইসি

বাবরি মসজিদ ফেরত চাই: এমপি ওয়াইসি

 

আন্তর্জাতিক নিউজ ডেস্ক ::

বাবরি মসজিদ রায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমেনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি আরো কঠোর হলেন।

রায় ঘোষণার পর থেকেই পাঁচ একর জমি চাই না বলে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।

এবার বাবরি মসজিদ ফেরত চাই বলে সাফ দাবি জানালেন এই মুসলিম নেতা।

শুক্রবার আউটলুক ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে ওয়াইসি জানান, বাবরি মসজিদ রায় ভারতের সংবিধানের বিরুদ্ধ। আর সেই সংবিধানই আমাকে সেই অধিকার দিয়েছে এই রায়ের বিরোধিতা করার। শ্রদ্ধার সঙ্গে আমি সুপ্রিমকোর্টের রায়ের বিরোধিতা করতে পারি। যা সংবিধানের বিরুদ্ধ তার বিরোধিতা আমি করবই।

তিনি বলেন, যা কিছু ভারতের সংবিধান এবং বহুত্ববাদের বিরোধিতা করে তার বিরোধিতা আমি করবই। আমার জন্য সংবিধানই শেষ কথা।

এছাড়া শুক্রবার এক টুইটে ওয়াইসি লিখেছেন, আমি আমার মসজিদ ফেরত চাই।

তিনি বলেন, একটুকরো জমির জন্য আইনি লড়াই চালিয়ে যাইনি আমরা। তাছাড়া আদালত যখন এইমর্মে রায় দিয়েছে যে, বিতর্কিত স্থানে কোনো মন্দির ছিল না, সম্রাট বাবর মসজিদ তৈরি করার জন্য কোনো মন্দির ধ্বংস করেননি। তাই জমি চাই না; আমি আমার মসজিদ ফেরত চাই।

তিনি যোগ করেন, ভারত সংবিধানের ওপর পূর্ণ আস্থা রেখেই বলছি এ রায়ে আমি একেবারেই সন্তুষ্ট নই। ওই স্থানেই বাবরি মসজিস পুন:স্থাপন ভারতীয় মুসলিমদের বৈধ অধিকার। দান করা পাঁচ একর জমি আমাদের দরকার নেই। ভূমি দানের এই প্রস্তাব আমাদের প্রত্যাখ্যান করা উচিত বলেই মনে করি আমি।

তিনি বলেন, শুধু আমিই নই; অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল’ বোর্ডও এ রায়ে সন্তুষ্ট হতে পারেনি।

হায়দ্রাবাদের এমপি ওয়াইসি এর আগে বলেছিলেন, বাবরি মসজিদ যদি বৈধ হয় তাহলে এল কে আদভানি ওই জমি কি করে পেতে পারে? শুধু বিশ্বাসের ওপর ভর করে এতো বড় একটা রায় হতে পারে না।

তিনি আরও বলেছিলেন, এ রায় ঘোষণায় ভারতসহ বিশ্ব মুসলিম সম্প্রদায় অপমানিত হয়েছে। ভারতীয় মুসলমানদের ভিক্ষুক বানানোর চেষ্টা করবেন না। আমরা ভারতের সম্মানিত নাগরিক। একটুকরো জমির জন্য নয়, বৈধ অধিকারের জন্য লড়েছি আমরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com