মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে চাঞ্চল্যকর ব্যবসায়ী হত্যাকান্ডে ২ জনকে জিজ্ঞাসাবাদ

জগন্নাথপুরে চাঞ্চল্যকর ব্যবসায়ী হত্যাকান্ডে ২ জনকে জিজ্ঞাসাবাদ

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে চাঞ্চল্যকর ব্যবসায়ী হত্যাকান্ডের ঘটনায় ২ জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত কোন মামলা হয়নি। উদঘাটন হয়নি নির্মম এ হত্যাকান্ডের রহস্য।
জগন্নাথপুর পৌর শহরের কামাল কমিউনিটি সেন্টারের পাশে অবস্থিত আনন্দ ডিজিটাল স্টুডিও নামের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলেন আনন্দ সরকার। বৃহস্পতিবার রাতে জগন্নাথপুর থানা পুলিশ ও সিআইডি পুলিশ তার নিজ কক্ষ থেকে তালা ভেঙ্গে আনন্দ সরকার নামের ২২ বছরের এক ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার করেন। তিনি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার বটতলা গ্রামের সুনীল সরকারের ছেলে। এ ঘটনায় রনি সহ ২ জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
শুক্রবার জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ২ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার অনুন্ধান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com