মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে বিশাল সেতু থাকলেও সড়ক নেই

জগন্নাথপুরে বিশাল সেতু থাকলেও সড়ক নেই

GE DIGITAL CAMERA

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিশাল আকারের সেতু থাকলেও সড়ক নেই। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিকল্প পথ দিয়ে মানুষ ও যানবাহন চলাচল করছে। দীর্ঘ ৭ বছর ধরে এমন অবস্থা চলছে।
জগন্নাথপুর এলজিইডি অফিস সূত্রে জানাযায়, ২০১৩ সালে জগন্নাথপুর-শিবগঞ্জ সড়কের নলজুর নদীর উপর প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে ঘোষগাঁও সেতু নির্মাণ করা হয়। এ সময় সেতুটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
তবে সেতুর পশ্চিম দিকের সড়কের কিছু জায়গার মালিকানা দাবি করে সীমানা দেয়াল নির্মাণ করে সড়কটি বন্ধ করে দেন এক মালিক। যে কারণে দীর্ঘ ৭ বছর ধরে সড়কটি বন্ধ থাকায় সেতুর উত্তর দিকের ভায়া পুরনো বিকল্প সড়ক দিয়ে ঝুকিপূর্ণ ভাবে যানবাহন চলাচল করছে। এতে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী-সাধারণ।
এ ব্যাপারে রোববার জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার এর সাথে আলাপ হলে তিনি বলেন, ঘোষগাঁও সেতুর পশ্চিম দিকের এপ্রোচের কিছু জমি অধিগ্রহন না থাকায় মালিক বন্ধ করে দিয়েছিলেন। অবশেষে এ জমি অধিগ্রহন করা হয়েছে। আশা করছি চলতি বছরেই সড়কটি চালু হয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com