শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চিলাউরা বাজারে নির্বাচনী সভায় কয়ছর আহমদ; আমি সততার সাথে উন্নয়ন করবো জগন্নাথপুরের লন্ডন প্রবাসীর আগুনে পুডানো লাশ উদ্ধার,পরিবার বাক রুদ্ধ কয়ছর আহমদ বিজয়ী হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে, জগন্নাথপুরে ধানের শীষের সমর্থনে ব্যাপক গনসংযোগ ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে জগন্নাথপুরে প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে কয়ছর আহমদ; ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ জগন্নাথপুরে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভার বিষয়টি সাংবাদিক দের জানানো হয়নি! সিলেটে জনসভায় তারেক রহমান; তথাকথিত নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা   

ব্রিটেনের নির্বাচনে আফসানার বড় জয় : জগন্নাথপুর প্রেসক্লাবের অভিনন্দন

ব্রিটেনের নির্বাচনে আফসানার বড় জয় : জগন্নাথপুর প্রেসক্লাবের অভিনন্দন

স্টাফ রিপোর্টার :: ব্রিটেনের জাতীয় নির্বাচনে সুনামগঞ্জের জগন্নাথপুরের মেয়ে আফসানা বেগম বিশাল ব্যবধানে এমপি নির্বাচিত হয়েছেন। তিনি লেবার পার্টির মনোনয়ন পেয়ে পূর্ব লন্ডনের পপুলার লাউম হাউজ আসন থেকে ২৮ হাজার ৯০৪ ভোট পেয়ে বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট ৩৮ হাজার ৬৬০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির শ্যাওন ওকে ভোট পেয়েছেন ৯ হাজার ৭৫৬।
যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুরের কয়েকজন প্রবাসি জানান, বাংলাদেশী বংশোদ্ভুত জগন্নাথপুর পৌরসভার লুদুরপুর এলাকার মনির উদ্দিনের মেয়ে আফসানা বেগমের জন্ম ব্রিটেনে। তাঁর বাবা মনির উদ্দিন টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র ছিলেন। পূর্ব লন্ডনের পপলার লাউম হাউজ আসন থেকে প্রথমবারের মতো একজন বাঙালী নারী হিসেবে আফসানা বেগম বিপুল ভোটে এমপি নির্বাচিত হওয়ার জগন্নাথপুর উপজেলাবাসী সহ যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় বসবাসরত বাঙ্গালি কমিউনিটির মধ্যে আনন্দ উৎসব বিরাজ করছে।
জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর লুদরপুর গ্রামের মামুন আহমদ জানান, আমাদের এলাকার মেয়ে আফসানা বেগম ব্রিটেনের এমপি নির্বাচিত হওয়াতে খুবই ভালো লাগছে। তিনি শুধু জগন্নাথপুর উপজেলাকে আলোকিত করেননি, তিনি বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন।
যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক তৌফিক আলী মিনার জানান, আফসানা বেগম আমাদের জগন্নাথপুরের মেয়ে। ব্রিটেনের মাটিতে তিনি গর্বিত করেছেন আমাদেরকে। তিনি বলেন, আফসানার বাবা প্রয়াত মনির উদ্দিন লেবার দলের সদস্য এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক মেয়র এবং কাউন্সিলার ছিলেন। পিতার অনুপ্রেরণায় আফসানা রাজনীতিতে আসেন। আফসানা বেগমের বিশাল জয়ে আমরা আনন্দিত।

এদিকে, জগন্নাথপুরের মেয়ে আফসানা বেগম বিশাল ব্যবধানে এমপি নির্বাচিত হওয়ায় এক বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ। অভিনন্দন জ্ঞাপনকারীরা হচ্ছেন- জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহ সভাপতি তাজ উদ্দিন আহমদ, এনামুল হক রেণু, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সম্পাদক অমিত দেব, জগন্নাথপুর নিউজ ডটকমের বার্তা সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাব সদস্য আমিনুল হক সিপন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com