মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরের আশারকান্দিতে বাংলা মদের জমজমাট ব্যবসা

জগন্নাথপুরের আশারকান্দিতে বাংলা মদের জমজমাট ব্যবসা

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশার কান্দি ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর পুরান বাজার এলাকায় চলছে  বাংলা মদের ওপেন ব্যবসা । মদ্যপানকারীদের বেপরোয়া চলাফেরায় বাজারের রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে স্থানীয় জনসাধারণ দূর্ভোগে পড়েন।
স্থানীয় জনসাধারণ সূত্রে জানা যায়, শ্রীকৃষ্ণপুর এলাকার তথা, মিলন, ঝনঝনি নামের তিন ব্যক্তি দীর্ঘদিন ধরে ঐ এলাকায় ওপেন বাংলা মদ বিক্রি করে আসছে। স্থানীয় জনসাধারণ একাধিকবার বাধা দিলেও তারা নির্বিঘেœ চালিয়ে যাচ্ছে মদের ব্যবসা।
গ্রামের অনেকেই অভিযোগ করে বলেন, তাদেরকে একাধিকবার অনুরোধ করলে ও কারো কথা কর্ণপাত করেনি। একসময় জোড়ালোভাবে আপত্তি দিলে তারা সাময়িক বন্ধ করে। কিছু দিন পর আবার ঐ ব্যবসা শুরু করে দেয়। বিকেল ও সন্ধ্যা হলে সেখানে অনেক লোকের জটলা বাধে এবং মদ খেয়ে রাস্তা রাস্তা দিয়ে যাতায়াতকারী লোকজনকে গালাগালি করে। এমতাবস্থায় অনেকেই রাস্তা দিয়ে চলাচল করতে আতংকে ভোগেন।
এই বিষয়ে কথা বললে আশার কান্দি ইউনিয়ন চেয়ারম্যান শাহ আবু ইমানী বলেন, অনেক বার চেষ্টা করেছি মদ বিক্রি বন্ধ করার জন্য; কিন্তু কিছু দিন বন্ধ করলেও কৌশলে আবার শুরু করে তারা। তবে স্থায়ী ভাবে মদ বিক্রি বন্ধ করার জন্য ইউনিয়নের জন সাধারণ কে নিয়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে ।
জানতে চাইলে জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com