সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী সুনামগঞ্জ-৩ আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে সুনামগঞ্জ-৩ আসনে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন সুনামগঞ্জ-৩ এগিয়ে ধানের শীষ; লড়াইয়ে বিএনপি বিদ্রোহী তালা ধানের শীষের পক্ষে এবার ঐক্যবদ্ধ জগন্নাথপুর গ্রামবাসী উন্নয়নের ব্যাপারে আমার প্রতি আস্হা রাখুন, জগন্নাথপুরে বিশাল জনসভায় কয়ছর আহমদ শেষ মহুর্তে নির্বাচন থেকে সরে দাড়াঁলেন খেলাফত মজলিসের শেখ মুশতাক

সিলেট থেকে চট্রগ্রামে যাবে নতুন ট্রেন:পররাষ্ট্রমন্ত্রী

সিলেট থেকে চট্রগ্রামে যাবে নতুন ট্রেন:পররাষ্ট্রমন্ত্রী

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, শিগগিরই সিলেট থেকে চট্টগ্রামে নতুন ট্রেন চালু হবে। এছাড়া বর্তমানে চলমান ট্রেনগুলোতেও উন্নতমানের বগি সংযোজন করা হবে।

আজ বুধবার দুপুর আড়াইটায় নগর ভবনে ‘নগর এক্সপ্রেস’ বাস সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার একনেকের সভায় সিলেট সিটি করপোরেশন এলাকার উন্নয়নে ১২২৮ কোটি টাকা অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এ সময় তিনি বলেন, আজ সিলেটে নগর এক্সপ্রেস বাস সার্ভিস চালু হয়েছে এটি আমাদের জন্য অনেক বড় অর্জন। যা নগরবাসীর জন্য সুবিধাজনক হবে বলে আমার প্রত্যাশা।

বিশেষ অতিথির বক্তব্যে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, নগরবাসীর সুবিধার জন্য আজ থেকে সিলেটে নগর এক্সপ্রেস বাস সার্ভিস চালু হচ্ছে। আমরা কোন পরিবহন মালিক, শ্রমিকদের প্রতিপক্ষ নই। সকলে মিলে আমরা সিলেট শহরের যানবাহন চলাচলে শৃঙ্খলা আনতে চাই। সকলকে নিয়ে সিলেটকে একটি মডেল নগরী গড়ে তুলতে চাই।

সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর ও নগর এক্সপ্রেস সিটি বাস মালিক গ্রুপের আহবায়ক মখলিছুর রহমান কামরানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর তৌফিক বকস লিপন।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, নিটল মোটরসের বাস ডিভিশনের প্রোডাক্ট প্রেসিডেন্ট মো. জাফর উল্লাহ, সিলেট চেম্বারের পরিচালক ও নিটল মোটরসের ডিলার এহতেশামুল হক চৌধুরী প্রমুখ।

সিলেট নগরী ও এর আশপাশ এলাকার লোকজনকে সেবা দিতে ৪১টি বাস নিয়ে প্রত্যাশিত এ পরিবহন যাত্রা শুরু করেছে।

নগর এক্সপ্রেসের ৪১ বাসের মধ্যে নারীদের জন্য থাকছে আলাদা একটি বাস। যার চালক এবং সহযোগীও থাকবেন নারী।

প্রাথমিকভাবে এই বাসগুলো টুকেরবাজার থেকে মেডিকেল রোড হয়ে হেতিমগঞ্জ যাবে। টুকেরবাজার থেকে বন্দর টু বটেশ্বর, সুরমা মার্কেট পয়েন্ট থেকে হেতিমগঞ্জ ও এয়ারপোর্ট থেকে কদমতলী হয়ে মোগলাবাজারের হাজীগঞ্জে যাবে। ইতিমধ্যে দক্ষ চালক ও সুপারভাইজার নিয়োগ সম্পন্ন হয়েছে। ভাড়াও নির্ধারণ করা হয়েছে। যাত্রীরা টিকিট কেটে সেবা গ্রহণ করবেন।

প্রসঙ্গত, এর আগে ২০০৮ সালে নিটলস মোটরসের ৩৫ টি মিনি বাস নিয়ে ‘টাউন বাস’ সার্ভিস নামে ব্যক্তি উদ্যোগে সিলেটে গণপরিবহন সেবা চালু হয়েছিলো। তবে নানা কারণে লোকসানের মাথায় বছর তিনেক আগে বন্ধ হয়ে যায় এই সেবা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com