শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জগন্নাথপুরে মাধ্যমিক স্কুলে জিপিএ ফাইভ ২৫ মাদ্রাসায় শুন্য

জগন্নাথপুরে মাধ্যমিক স্কুলে জিপিএ ফাইভ ২৫ মাদ্রাসায় শুন্য

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এবার মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে জেডিসি পরীক্ষায় কোন ছাত্রছাত্রী জিপিএ-৫ পায়নি। মাধ্যমিক স্কুল পর্যায়ে জেএসসি পরীক্ষায় মাত্র ২৫ জন ছাত্রছাত্রী জিপিএ-৫ পেয়েছে।
মঙ্গলবার প্রকাশিত ফলাফলে এতথ্য জানা গেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সুত্র জানায়, এবারের জেএসসি পরীক্ষায় জগন্নাথপুর উপজেলার ৩২টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২ হাজার ৮শ’ত ২৯জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে কৃতকার্য হয়েছে ২ হাজার ৬শত ৭৪ জন জন। জিপিএ-৫ এসেছে ২৫টি। মোট পাশের হার ৯৪.৫২।
অপর দিকে উপজেলার ১৮টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮শত ৭১ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ নেয়। এরমধ্যে উর্ত্তীণ হয়েছে ৮শত জন। জিপিএ-৫ শুন্য। পাশের হার ৯১.৮৪।
জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোখলেছুর রহমান জানান, স্কুল পর্যায়ে অন্যবছরের তুলনায় ভালো ফলাফল করেছে এবার। তবে জিপিএ- ৫ আশানুরূপ হয়নি। মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ না পাওয়ায় আমরা হতাশ হয়েছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com