শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চিলাউরা বাজারে নির্বাচনী সভায় কয়ছর আহমদ; আমি সততার সাথে উন্নয়ন করবো জগন্নাথপুরের লন্ডন প্রবাসীর আগুনে পুডানো লাশ উদ্ধার,পরিবার বাক রুদ্ধ কয়ছর আহমদ বিজয়ী হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে, জগন্নাথপুরে ধানের শীষের সমর্থনে ব্যাপক গনসংযোগ ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে জগন্নাথপুরে প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে কয়ছর আহমদ; ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ জগন্নাথপুরে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভার বিষয়টি সাংবাদিক দের জানানো হয়নি! সিলেটে জনসভায় তারেক রহমান; তথাকথিত নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা   

জগন্নাথপুরে যুবক ছুরিকাহতের ঘটনায় গ্রেফতার ১

জগন্নাথপুরে যুবক ছুরিকাহতের ঘটনায় গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে দিন দুপুরে সন্ত্রাসী হামলায় যুবক ছুরিকাহতের ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীর নাম হেকিম মিয়া (৪০)। সে জগন্নাথপুর পৌর এলাকার বাড়ি জগন্নাথপুর গ্রামের আবুদ্দিনের ছেলে।
ছুরিকাহত যুবকের নাম সেলিম আহমদ (২৮)। তিনি জগন্নাথপুর পৌর এলাকার বাড়ি জগন্নাথপুর গ্রামের আফরোজ আলীর ছেলে। বাড়ির জায়গা নিয়ে আফরোজ আলী ও সুলেমান মিয়ার লোকজনের মধ্যে বিরোধের জের ধরে গত ২৭ ডিসেম্বর এ হামলার ঘটনা ঘটে। হামলায় গুরতর আহত যুবক সেলিম আহমদ এখনো সিলেট ওসমানীতে মৃত্যুর সাথে লড়ছেন।
এ ঘটনায় ৩ জানুয়ারি আহতের পিতা আফরোজ আলী বাদী হয়ে প্রতিপক্ষের ৪ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ আসামী হেকিম মিয়াকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতকে ৪ জানুয়ারি শনিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। আসামী গ্রেফতারের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন এ মামলার তদন্তকারি কর্মকর্তা জগন্নাথপুর থানার এসআই অনুজ কুমার দাশ।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com