মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
উন্নয়নের ব্যাপারে আমার প্রতি আস্হা রাখুন, জগন্নাথপুরে বিশাল জনসভায় কয়ছর আহমদ শেষ মহুর্তে নির্বাচন থেকে সরে দাড়াঁলেন খেলাফত মজলিসের শেখ মুশতাক মতবিনিময় সভায় তারেক রহমান; বিএনপি ক্ষমতায় এলে বিডিআর নাম পুনর্বহাল করা হবে সুনামগঞ্জ-৩, প্রবাসীদের মিলন-মেলায় পরিনত: উৎসবমূখর পরিবেশে চলছে প্রচারনা চিলাউরা বাজারে নির্বাচনী সভায় কয়ছর আহমদ; আমি সততার সাথে উন্নয়ন করবো জগন্নাথপুরের লন্ডন প্রবাসীর আগুনে পুডানো লাশ উদ্ধার,পরিবার বাক রুদ্ধ কয়ছর আহমদ বিজয়ী হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে, জগন্নাথপুরে ধানের শীষের সমর্থনে ব্যাপক গনসংযোগ ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে জগন্নাথপুরে প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে কয়ছর আহমদ; ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ জগন্নাথপুরে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভার বিষয়টি সাংবাদিক দের জানানো হয়নি!

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ শনিবার দুপুরে কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলের কর্মসূচি রয়েছে দলটির। তার আগেই পুলিশ কার্যালয়টি ঘিরে রেখেছে।
জানা গেছে, সকাল ৯টার পরপরই বিপুল সংখ্যক পুলিশ সদস্য বিএনপি কার্যালয়ের প্রধান ফটকের মুখোমুখি ফুটপাতে অবস্থান নেন। সেখানে দাঁড়িয়ে বেষ্টনী তৈরি করেন তারা। কার্যালয়ের ভেতর রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং অফিস কর্মীরা।বেলা পৌনে ১১টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দল সভাপতি শফিউল বারী বাবুসহ ৪০/৫০ জন নেতাকর্মীকে প্রধান ফটকের ভেতরে দাঁড়িয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে দেখা যায়। নেতাকর্মীরা কার্যালয়ের ভেতর ঢুকতে চাইলে তাতে বাধা দেয় পুলিশ। নেতাকর্মীদের অনেকে অভিযোগ করেছেন, তাদের কর্মসূচি যাতে সফল না হয় সেজন্য তাঁদেরকে অবরুদ্ধ করে রেখেছে পুলিশ।

আর পুলিশ বলছে, বিক্ষোভ মিছিলের কোনো পূর্ব অনুমতি নেয়নি বিএনপি। কর্মসূচিতে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com