মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

বর্ণাঢ্য আয়োজনে দক্ষিণ সুনামগঞ্জ টুয়েন্টিফোর ডটকম’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে দক্ষিণ সুনামগঞ্জ টুয়েন্টিফোর ডটকম’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টারঃ  বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বহুল প্রচারিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল, ‘দক্ষিণ সুনামগঞ্জ টুয়েন্টিফোর ডটকম’ এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার(১৫ ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকায় দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জ বাজারে এফআইভিডিবি’র আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

কেক কাটা পরবর্তী আলোচনা সভায় পত্রিকার সম্পাদক সামিউল কবিরের সভাপতিত্বে ও বার্তা সম্পাদক ছায়াদ হোসেন সবুজ ও স্টাফ রিপোর্টার পীর জুবায়ের এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাওররত্ন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের একমাত্র পুত্র ও লন্ডন বার্কলেস ব্যাংকের এমডি সাদাত মান্নান অভি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ  সম্পাদক মোঃ নুরুল হক, সুনামগঞ্জ জেলা উন্নয়ন ফোরামের প্রধান পৃষ্ঠপোষক নিজাম উদ্দিন, জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম জহুর, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, দর্গাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, সুনামগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ এর সভাপতি ফরিদুর রহমান ফরিদ, উপজেলা উলামা লীগের সভাপতি মাও আব্দুল কাইয়ুম, দক্ষিণ সুনামগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা ইকবাল বাহার, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, গ্রিণ হাউজিং এন্ড এনার্জি লিমিটেডের ডি এম তানভীরুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ টুয়েন্টিফোর ডটকমের উপ-সম্পাদক খালেদ হাসান, স্টাফ রিপোর্টার বুরহান উদ্দিন, যুবলীগ নেতা জুবেল আহমদ, মাহবুব রুবেল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার, সহ-সভাপতি আল-মাহমুদ সোহেল, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, সমিরন দাশ সুবির, সাংবাদিক আবু সাইদ, ছাত্রলীগ নেতা জুয়েল দাশ ও শুয়েব মিয়া, ব্যবসায়ী কামরুজ্জামান ও আব্দুস শহীদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com