মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও ইসলাম বিরুধী কার্যকলাপ বন্ধের দাবীতে  গনসমাবেশ ও বিক্ষোভ মিছিল  পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু

করোনা পরিস্থিতি সবচেয়ে খারাপ হলে বাংলাদেশের ৩০০ কোটি ডলার ক্ষতির শঙ্কা

করোনা পরিস্থিতি সবচেয়ে খারাপ হলে বাংলাদেশের ৩০০ কোটি ডলার ক্ষতির শঙ্কা

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস নিয়ে তৈরি হয়েছে আতঙ্ক। বাংলাদেশেও এরইমধ্যে তিন জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ পরিস্থিতিতে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি’র পূর্বাভাস নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ। সংস্থাটি বলছে, করোনাভাইরাস সম্ভাব্য সবচেয়ে খারাপ দিকে গেলে বাংলাদেশ ৩০২ কোটি ১০ লাখ ডলার পর্যন্ত অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে পারে। এছাড়া, পরিস্থিতি এমন হলে প্রায় ৯ লাখ কর্মসংস্থান কমে যেতে পারে।

সংস্থাটির পর্যালোচনায় আরো বলা হয়েছে, বিশ্ব সবচেয়ে ভালোভাবে এই ভাইরাস সংক্রমণ সামাল দিতে পারলে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতি হবে ৮০ লাখ ডলার। আর মোটামুটি ভালোভাবে অর্থাৎ সংক্রমণ তীব্র হওয়ার তিন মাসের মাথায় পরিস্থিতি স্বাভাবিক করা গেলে বাংলাদেশের ক্ষতির পরিমাণ দাঁড়াবে এক কোটি ৬০ লাখ ডলার, যা জিডিপির দশমিক ০১ শতাংশ।

এডিবির প্রতিবেদন অনুযায়ী করোনা পরিস্থিতি সবচেয়ে খারাপ হলে পাঁচটি খাতে করোনার প্রভাব বাংলাদেশে বেশি পড়তে পারে। সবচেয়ে বেশি ক্ষতি হবে ব্যবসা-বাণিজ্য ও সেবা খাতে।
এই খাতে ১১৪ কোটি ডলারের সমপরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে। এ ছাড়া কৃষি খাতে ৬৩ কোটি ডলারের ক্ষতি হবে। এ ছাড়া হোটেল, রেস্তোরাঁ ও এ-সংক্রান্ত সেবা খাতে প্রায় ৫১ কোটি ডলার; উৎপাদন ও নির্মাণ খাতে প্রায় ৪০ কোটি ডলার এবং পরিবহন খাতে সাড়ে ৩৩ কোটি ডলার ক্ষতি হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com