শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন বারিস্টার মির্জা আব্দুল মতিনের নেতৃত্বে পতাকা উত্তোলন করা হয়;  জগন্নাথপুর মুক্ত দিবস আজ জগন্নাথপুরে জামায়াতের গণমিছিল-সমাবেশ অনুষ্ঠিত  জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড:১১ দোকান পুড়ে ছাই, ফায়ার সার্ভিসের উদাসীনতা!  ইউএনও সুকান্ত সাহাকে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা চূড়ান্ত হচ্ছে নির্বাচন ও গণভোটের দিনক্ষণ, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ১০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জগন্নাথপুর প্রেসক্লাবের দোয়া মাহফিল  সোমবার থেকে মাধ্যমিক শিক্ষকদের ‘পূর্ণ কর্মবিরতি’ ঘোষণা, পরীক্ষাও বর্জন প্লট বরাদ্দে জালিয়াতি/ হাসিনা, রেহানা ও টিউলিপের কারাদণ্ড খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশ বাসির কাছে দোয়া চেয়েছেন কয়ছর এম আহমেদ 

জগন্নাথপুর-পাগলা-সুনামগঞ্জ আঞ্চলিক মহা-সড়কে মিনিবাস দূর্ঘটনায় আহত-৩০

জগন্নাথপুর-পাগলা-সুনামগঞ্জ আঞ্চলিক মহা-সড়কে মিনিবাস দূর্ঘটনায় আহত-৩০

স্টাফ রিপোর্টার ::  জগন্নাথপুর-পাগলা-সুনামগঞ্জ আঞ্চলিক মহা-সড়কের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের গয়াসপুর এলাকায় বুধবার দুপুরে মিনিবাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে নারী সহ ৩০জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২জনকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এবং অন্যান্যদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, জগন্নাথপুর থেকে ছেড়ে যাওয়া একটি মিনিবাস পাগলা-জগন্নাথপুর-সুনামগঞ্জ আঞ্চলিক মহা-সড়কের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের গয়াসপুর এলাকায় পৌছা মাত্র মিনিবাসটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এতে নারী সহ ৩০জন আহত হয়েছেন। আহতরা হচ্ছেন মতিউর রহমান (২৮), হেলন সর্দার (৫০), হাসানুজ্জামান (৪৫), নাফি (৮), আয়শা বেগম (৩০), রিমা বেগম (২৫), আব্দুল মুহিত (৪০), ফারহা বেগম (৪), সিরাজা বেগম (৫০), আব্দুল হাশিম (৭০), শাহানারা বেগম (৪০), সাজিদা (২৫), নাইওর বিবি (৬০), রুবেল মিয়া (২৮), মিনিকা রানী দেব ( ২৫), সঞ্জিব দত্ত (২৮), অপু ঘোষ (২৭), পিন্টু দাশ (২৮), আরফা বেগম (৬) নাইওর বিবি (৩৫) ও ফারহা বেগম (২০)। এদের মধ্যে গুরুতর আহত মতিউর রহমান, হেলন সর্দারকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। অন্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বাস চালক ও হেলপাড় পালিয়ে যায়। জগন্নাথপুর থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে পৌছে দুর্ঘটনা কবলিত মিনিবাস থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

 

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com