শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জগন্নাথপুর গার্লস স্কুলের সাবেক প্রধান শিক্ষক মহানন্দ সরকার আর নেই

জগন্নাথপুর গার্লস স্কুলের সাবেক প্রধান শিক্ষক মহানন্দ সরকার আর নেই

স্টাফ রিপোর্টার ::  জগন্নাথপুর বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মহানন্দ সরকার (৬০) আর নেই। তার অকাল মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া বিরাজ করছে। সোমবার রাত প্রায় ১১ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। এ খবর ছড়িয়ে পড়লে সবার প্রিয় শিক্ষককে এক নজর দেখতে সর্বস্তরের শোকার্ত জনতা তার বাড়িতে ভীড় জমান। পরে শেষ কৃত্য করা হয়। সাবেক প্রধান শিক্ষক মহানন্দ সরকারের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন জগন্নাথপুর গার্লস হাই স্কুল অভিভাবক কমিটির সভাপতি সাংবাদিক সানোয়ার হাসান সুনু, জগন্নাথপুর গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার রায়, জগন্নাথপুর প্রেস ক্লাব সভাপতি শংকর রায়, সহ সভাপতি তাজউদ্দিনআহমদ, যুগ্ম সম্পাদক অমিত দেব, সদস্য আলী আহমদ প্রমূখ।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com