সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী সুনামগঞ্জ-৩ আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে সুনামগঞ্জ-৩ আসনে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন সুনামগঞ্জ-৩ এগিয়ে ধানের শীষ; লড়াইয়ে বিএনপি বিদ্রোহী তালা ধানের শীষের পক্ষে এবার ঐক্যবদ্ধ জগন্নাথপুর গ্রামবাসী উন্নয়নের ব্যাপারে আমার প্রতি আস্হা রাখুন, জগন্নাথপুরে বিশাল জনসভায় কয়ছর আহমদ শেষ মহুর্তে নির্বাচন থেকে সরে দাড়াঁলেন খেলাফত মজলিসের শেখ মুশতাক

করোনা থেকে রক্ষা পেতে জগন্নাথপুরের মসজিদে মসজিদে মোনাজাত

করোনা থেকে রক্ষা পেতে জগন্নাথপুরের মসজিদে মসজিদে মোনাজাত

স্টাফ রিপোর্টার ::
প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমন থেকে সুরক্ষা পেতে সর্বশক্তিমান আল্লাহরপাকের নিকট আজ শুক্রবার জুমার নামাজে সুনামগঞ্জের জগন্নাথপুরের মসজিদে মসজিদে মোনাজাত করা হয়েছে। এছাড়া জুমার নামাজের খুতবার পূর্বে মুসল্লিদের উদেশ্যে ইমামগণ বয়ান প্রদান করেছেন। ইমামদের পাশাপাশি উপজেলা পরিষদ জামে মসজিদে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত এবং থানা জামে মসজিদে থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বক্তব্য দেন। এসময় তারা বলেন, সদ্য বিদেশফেরত প্রবাসিরা যেন অবাধে হাটবাজার, কিংবা গণজমায়েত মিলিত না হন। তাঁদেরকে হোম কোয়ারেন্টিনে থাকার অনুরোধ করা হয়। এবং ধর্মপ্রাণ মুসল্লিদের করেনাভাইরাস থেকে নিরাপদ ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
জগন্নাথপুর উপজেলা সদর জামে মসজিদের ইমাম মাওলানা আজমল হোসেন জামী বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধকল্পে আক্রান্ত জনসচেতনামূলক বয়ান আমরা দিয়েছি। করোনাভাইরাস থেকে হেফাজতের জন্য মহান আল্লাহর দয়া, ক্ষমা ও করুণা প্রার্থনা করে ভাইরাস আক্রান্ত রোগীদের আরোগ্য কামনা এবং করোনাভাইরাস থেকে মানবজাতিকে রক্ষা করতে ক্ষমা প্রার্থনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com