শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চিলাউরা বাজারে নির্বাচনী সভায় কয়ছর আহমদ; আমি সততার সাথে উন্নয়ন করবো জগন্নাথপুরের লন্ডন প্রবাসীর আগুনে পুডানো লাশ উদ্ধার,পরিবার বাক রুদ্ধ কয়ছর আহমদ বিজয়ী হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে, জগন্নাথপুরে ধানের শীষের সমর্থনে ব্যাপক গনসংযোগ ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে জগন্নাথপুরে প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে কয়ছর আহমদ; ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ জগন্নাথপুরে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভার বিষয়টি সাংবাদিক দের জানানো হয়নি! সিলেটে জনসভায় তারেক রহমান; তথাকথিত নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা   

করোনাভাইরাস:: জগন্নাথপুরের অধিবাসি ইংল্যান্ড প্রবাসী আওয়ামীলীগ নেতার স্ত্রীর মৃত্যু

করোনাভাইরাস:: জগন্নাথপুরের অধিবাসি ইংল্যান্ড প্রবাসী আওয়ামীলীগ নেতার স্ত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ::  সিলেট সদরের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে থাকা ইংল্যান্ড প্রবাসী এক মহিলার মৃত্যু হয়েছে। তিনি ৪ মার্চ যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন। তার বাড়ি জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের সাতহাল গ্রামে।তিনি যুক্তরাজ্যের একটি ইউনিট আওয়ামীলীগের সভাপতির স্ত্রী। রোববার বিকেলে পাটলী ইউনিয়ন চেয়ারম্যান সিরাজুল ইসলাম  জানান, ঐ মহিলা গত ৪মার্চ দেশে আসেন। কিছু দিন থাকার পর তিনি আবার লন্ডন ফিরে যেতে চান।শারীরিক অবস্থা খারাপ থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
রোববার সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় তার মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার ভোররাত চারটার দিকে হাসপাতালে আইসোলেশনে থাকা অবস্থায় ৬২ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয়। প্রায় ১০ দিন ধরে জ্বর, সর্দি, কাশির সঙ্গে শ্বাসকষ্টে ভোগার পর ২০ মার্চ ওই নারী এই হাসপাতালে ভর্তি হন।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনাভাইরাসে চিকিৎসার জন্য আইসোলেশন ইউনিট করা হয়েছে।
উপপরিচালক হিমাংশু লাল রায় জানান, ওই নারীর নমুনা সংগ্রহ করার জন্য আজ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রতিনিধিদের সিলেটে আসার কথা ছিল। কিন্তু এর আগেই তাঁর মৃত্যু হলো। এরপরও তাঁর নমুনা সংগ্রহ করা হবে।
করোনা ভাইরাসে বাংলাদেশে এখন পর্যন্ত ২৪ জন শনাক্ত হয়েছেন। এদের মধ্য দুজন মারা গেছে বলে আইইডিসিআরের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com