মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

করোনা পরিস্থিতি -জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মহিলার লাশ দাফন নিয়ে এলাকায় প্রতিক্রিয়া

করোনা পরিস্থিতি -জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মহিলার লাশ দাফন নিয়ে এলাকায় প্রতিক্রিয়া

স্টাফ রিপোর্টার ::  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের সাতহাল গ্রামের অধিবাসি যুক্তরাজ্য প্রবাসী মহিলার লাশ দাফন নিয়ে এলাকায় নানা প্রতিক্রিয়া দেখা দেয়। অবশেষে রোববার দুপুরে সিলেট শহরের মানিকপীর টিলায় ৬২ বছর বয়সী মহিলার লাশ দাফন করা হয়েছে। সিলেট শহরের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশনে থাকা নারীর লাশ দাফন নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নিবার্হী ম্যাজিস্ট্যাট ইয়াসির আরাফাত রোববার বিকেলে জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই এবং মৃত ব্যক্তিকে দাফনের ব্যবস্থা করি। ঐ মহিলাকে সিলেট শহরের মানিকপীর টিলায় আজ বেলা ১টায় দাফন করা হয়েছে। তিনি জানান, তার পরিবারের লোকজনদের কোয়ারারেন্টেনে রাখা হয়েছে।
রোববার বিকেলে পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক জানান, সিলেট শহরের শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশনে থাকা নারীর মৃত্যুর পর লাশ গ্রামে এনে দাফন করার খবরে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই আমাকে আতঙ্কের কথা জানান। আমি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে লাশ দাফনের পদক্ষেপ নিতে প্রশাসন কে অবহিত করেছি। তিনি বলেন, ওই নারীর মৃত্যুর খবর শুনে তাঁর স্বজনরা বাড়িতে একটি গরুজবাই করে শিরনী ও কবর খোঁড়ার আয়োজন করেন।পরে প্রশাসনিক হস্তক্ষেপে তা বন্ধ হয়।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর বলেন,
ওই প্রবাসীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বুঝিয়ে আমরা শিরনীর আয়োজন বন্ধ করেছি। লাশ স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে সিলেটে দাফন করা হয়েছে।
প্রসঙ্গত গত ৪ মার্চ স্বামীর সঙ্গে যুক্তরাজ্যর ম্যানচেষ্টার শহর থেকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের সাতহাল গ্রামের বেড়াতে আসেন ওই মহিলা। গ্রামের বাড়িতে কিছু দিন থাকার পর সিলেট শামিমাবাদের বাসায় চলে যান।
জানা যায়, ২০ মার্চ ওই নারী জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে সিলেট সদর হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ৬২ বছর বয়সী ওই নারী রোববার ভোররাতে মারা যান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com