শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চিলাউরা বাজারে নির্বাচনী সভায় কয়ছর আহমদ; আমি সততার সাথে উন্নয়ন করবো জগন্নাথপুরের লন্ডন প্রবাসীর আগুনে পুডানো লাশ উদ্ধার,পরিবার বাক রুদ্ধ কয়ছর আহমদ বিজয়ী হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে, জগন্নাথপুরে ধানের শীষের সমর্থনে ব্যাপক গনসংযোগ ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে জগন্নাথপুরে প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে কয়ছর আহমদ; ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ জগন্নাথপুরে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভার বিষয়টি সাংবাদিক দের জানানো হয়নি! সিলেটে জনসভায় তারেক রহমান; তথাকথিত নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা   

করোনা মোকাবিলায় ৮ কোটি মানুষকে ছয় মাস বিনামূল্যে চাল দেবেন মমতা

করোনা মোকাবিলায় ৮ কোটি মানুষকে ছয় মাস বিনামূল্যে চাল দেবেন মমতা

আন্তর্জাতিক নিউজ ডেস্ক :: করোনা ভাইরাস মোকাবিলায় দেশে দেশে জনগণকে সুবিধা দেয়ার ঘোষণা দিচ্ছে সরকার। কোথাও বাড়ি ভাড়া মওকুফ করে দেয়া হচ্ছে, ট্যাক্স মওকুফ করা হচ্ছে, চিকিৎসার খরচ দিচ্ছে। এমন এক পদক্ষেপের ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় আট কোটি মানুষকে বিনামূল্যে ৬ মাস চাল দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি। গত শুক্রবার নবান্নে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা। এ খবর দিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
।স্থানীয় গণমাধ্যম অনুসারে, পশ্চিমবঙ্গের ৭ কোটি ৮৫ লাখ মানুষকে ২ টাকা মূল্যে চাল দেয়ার ঘোষণা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাসিক পাঁচ কেজি করে এ চাল দেয়া হবে। আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত এভাবে চাল দেয়া হবে।
আগে ২ টাকা দরে দরিদ্রদের এ চাল দেয়া হতো।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, চাল দেয়ার পাশাপাশি করোনায় সাহায্যের জন্য জরুরি ভিত্তিতে ত্রাণ তহবিল তৈরি করছে রাজ্য সরকার। করোনা ভাইরাসের কবল থেকে বঙ্গবাসীদের বাঁচাতে তিনি চিকিৎসার দিকেও ঝুঁকেছেন। মানুষকে সাহস দিচ্ছেন। নিমপাতা-তুলসীপাতা খাওয়ার দাওয়াই দিচ্ছেন। কখনও আবার মাস্কের অভাবে গেঞ্জির কাপড় ব্যবহারের পরামর্শ দিয়েছেন।
কিন্তু প্রাণঘাতী করোনা থেকে সতর্কতায় নিজে কী করছেন বাংলার মুখ্যমন্ত্রী? গত শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এক ঘণ্টা অন্তর সাবান দিয়ে কনুই পর্যন্ত হাত পরিষ্কার করুন। আমি যেমন নিজে তিনবার দিনে সাবান দিয়ে হাত ধুচ্ছি। দু’বার হাত স্যানিটাইজ করছি।
ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, কারণ আমার তো মানুষের সঙ্গে মিশতে হচ্ছে, যেটা উচিত নয়। কিন্তু আমি ঘরে ঢুকে গেলে কাজটা কে করবে! আমাকে জীবনের ঝুঁকি নিয়ে করতে হচ্ছে। আমি করবো। কারণ মানুষ বাঁচলে আমার লাভ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com