সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী সুনামগঞ্জ-৩ আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে সুনামগঞ্জ-৩ আসনে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন সুনামগঞ্জ-৩ এগিয়ে ধানের শীষ; লড়াইয়ে বিএনপি বিদ্রোহী তালা ধানের শীষের পক্ষে এবার ঐক্যবদ্ধ জগন্নাথপুর গ্রামবাসী উন্নয়নের ব্যাপারে আমার প্রতি আস্হা রাখুন, জগন্নাথপুরে বিশাল জনসভায় কয়ছর আহমদ শেষ মহুর্তে নির্বাচন থেকে সরে দাড়াঁলেন খেলাফত মজলিসের শেখ মুশতাক

ট্রাস্টিদের নিজ নিজ এলাকার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এম এ কাদির

ট্রাস্টিদের নিজ নিজ এলাকার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এম এ কাদির

স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান শিক্ষানুরাগী এম এ কাদির ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সকল ট্রাস্টিদের করোনাভাইরাসের সংকটকালীন সময়ে নিজ নিজ এলাকায় আর্থিক সহযোগীতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তিনি এ আহ্বান জানান।
জগন্নাথপুর গ্রামের বাসিন্দা ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান শিক্ষানুরাগী সমাজসেবক এম এ কাদির  জানান, দেশের সকল সংকটকালীন সময়ে প্রবাসীরা এদেশের মানুষের পাশে ছিলেন। এখন বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারি দেখা দিয়েছে। এ থেকে রেহাই পাচ্ছে না আমাদের জন্মভূমির মানুষ। তাই জন্মভূমির অসহায় খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে আমাদের কে সাধ্যমতো পাশে দাঁড়াতে হবে। তিনি বলেন, আমি  আমার এলাকার খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর সংকল্প গ্রহণ করেছি। পাশাপাশি জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সকল ট্রাস্টিদের নিজ নিজ এলাকার মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানাচ্ছি। আশা করি সবাই এ আহ্বানে সাড়া দিবেন। তিনি সকলের মঙ্গল কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com