মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
উন্নয়নের ব্যাপারে আমার প্রতি আস্হা রাখুন, জগন্নাথপুরে বিশাল জনসভায় কয়ছর আহমদ শেষ মহুর্তে নির্বাচন থেকে সরে দাড়াঁলেন খেলাফত মজলিসের শেখ মুশতাক মতবিনিময় সভায় তারেক রহমান; বিএনপি ক্ষমতায় এলে বিডিআর নাম পুনর্বহাল করা হবে সুনামগঞ্জ-৩, প্রবাসীদের মিলন-মেলায় পরিনত: উৎসবমূখর পরিবেশে চলছে প্রচারনা চিলাউরা বাজারে নির্বাচনী সভায় কয়ছর আহমদ; আমি সততার সাথে উন্নয়ন করবো জগন্নাথপুরের লন্ডন প্রবাসীর আগুনে পুডানো লাশ উদ্ধার,পরিবার বাক রুদ্ধ কয়ছর আহমদ বিজয়ী হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে, জগন্নাথপুরে ধানের শীষের সমর্থনে ব্যাপক গনসংযোগ ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে জগন্নাথপুরে প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে কয়ছর আহমদ; ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ জগন্নাথপুরে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভার বিষয়টি সাংবাদিক দের জানানো হয়নি!

সিলেটে স্থাপন হচ্ছে করোনা পরীক্ষার ল্যাব

সিলেটে স্থাপন হচ্ছে করোনা পরীক্ষার ল্যাব

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::সিলেটে স্থাপন করা হচ্ছে করোনাভাইরাস পরীক্ষার ল্যাব। সোমবার সকালে ঢাকা থেকে আরটি-পিসিআর মেশিন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌছে। এরপর থেকে মেডিকেল কলেজে এ মেশিন স্থাপনের কাজ শুরু হয়।

দুপুরে মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনূসুর রহমান জানিয়েছেন- চলতি সপ্তাহের শেষের দিকে সিলেটে করোনাভাইরাস পরীক্ষা করা সম্ভব হতে পারে। আইইডিসিআরের কর্মকর্তারা এই ল্যাব স্থাপনের বিষয়টি তদারকি করছেন। এছাড়া যারা ল্যাব পরিচালনা করবেন তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

সিলেট প্রবাসী শহর হলেও প্রথম ধাপে এখানে ল্যাব স্থাপনের প্রক্রিয়া চালায়নি স্বাস্থ্য বিভাগ। ফলে সিলেট থেকে স্থানীয় লোকজন ল্যাব স্থাপনের দাবি জানালে পররাস্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এগিয়ে আসেন।
এবং তার প্রচেষ্টায় সিলেটে দ্রুততম সময়ের মধ্যে ল্যাব স্থাপনের কাজ শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com