সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী সুনামগঞ্জ-৩ আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে সুনামগঞ্জ-৩ আসনে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন সুনামগঞ্জ-৩ এগিয়ে ধানের শীষ; লড়াইয়ে বিএনপি বিদ্রোহী তালা ধানের শীষের পক্ষে এবার ঐক্যবদ্ধ জগন্নাথপুর গ্রামবাসী উন্নয়নের ব্যাপারে আমার প্রতি আস্হা রাখুন, জগন্নাথপুরে বিশাল জনসভায় কয়ছর আহমদ শেষ মহুর্তে নির্বাচন থেকে সরে দাড়াঁলেন খেলাফত মজলিসের শেখ মুশতাক

জগন্নাথপুরে সরকারী চাল কালোবাজারে : ডিলার গ্রেফতার

জগন্নাথপুরে সরকারী চাল কালোবাজারে : ডিলার গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার ::  সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারী চাল কালোবাজারে বিক্রি করা করার সত্যতা মিলেছে।

শনিবার বিকেলে স্থানীয় প্রশাসনের নির্দেশে উপজেলা খাদ্য কর্মকর্তা নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুর রব তদন্তের জন্য ঘটনাস্থল গিয়ে চাল কেলেঙ্কারির সত্যতা পেয়ে ডিলার কে আটক করা করেছেন। তদন্তকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যেরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, গত শুক্রবার ভোরে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের স্বাধীন বাজারের চাল ডিলার রবিন দেব কালোবাজারে খাদ্যবাদ্ধব কর্মসুচীর চাল অন্যস্থ বিক্রি করেছেন। এধরনের অভিযোগ খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে ডিলারের দোকান তালাবদ্ধ অবস্থায় দেখতে পান । এসময় কোন লোকজনকে পুলিশ পায়নি।

বিষয়টি তদন্তের জন্য জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুমের নির্দেশে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুল রব আজ বিকেল তিনটার দিকে ঘটনাস্থলে যান। তদন্তকালে দেখতে পান, মাস্টার রোলে যেসব দরিদ্র লোকজনের নাম তালিকাভূক্ত করা হয়েছে তাঁদের মধ্যে চাল বিতরণ না করে অন্যস্থ বিক্রি করে দেয়া হয়েছে। এঘটনায় ডিলার রবিন দেবকে আটক করা হয়।
তিনি পাইলগাঁও গ্রামের সাবেক ইউপি সদস্য অধির রঞ্জন দেবের ছেলে। তবে ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় একটি মহল চেষ্ঠা চালায় বলে অভিযোগ উঠে। ওই সময় করোনার সংক্রমন প্রতিরোধে জনসচেতামুক প্রচার এবং সামাজিক দুরুত্ব বজায় রাখতে মাঠে ছিলেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইয়াসির আরাফাত। এসময় তিনি তদন্তকারী কর্মকর্তা সহযোগিতা করেছেন। এবং অনিয়মের পাওয়ায় গ্রেফতােরর নির্দেশ দেন তদন্তকারী কর্মকর্তাকে।

তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুর রব জানান, প্রাথমিক তদন্তে চাল বিতরণে অনিয়ম প্রমানিত হওয়ায় ডিলারকে আটক করা হয়েছে। তদন্তকালে বিক্রিকৃত ৫ বস্তা চালের প্রমাণ মিলেছে। এব্যাপারে আমি বাদি হয়ে মামলা করেছি।

জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইয়াসির আরাফাত সত্যতা নিশ্চিত করে বলেন, নিয়মিত মামলা করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে আমি নির্দেশ দিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনএ) মাহফুজুল আলম মাসুম বলেন, অভিযোগে পেয়ে একজন তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থলে পাঠানো হয়। অনিয়মের দায়ে একজনকে আটক করা হয়েছে। চাল কেলেঙ্কারি কোনভাবে বরদাশত করা হবে না।

জগন্নাথপুর থানার অভিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, আটককৃতকে রোববার সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com