সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী সুনামগঞ্জ-৩ আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে সুনামগঞ্জ-৩ আসনে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন সুনামগঞ্জ-৩ এগিয়ে ধানের শীষ; লড়াইয়ে বিএনপি বিদ্রোহী তালা ধানের শীষের পক্ষে এবার ঐক্যবদ্ধ জগন্নাথপুর গ্রামবাসী উন্নয়নের ব্যাপারে আমার প্রতি আস্হা রাখুন, জগন্নাথপুরে বিশাল জনসভায় কয়ছর আহমদ শেষ মহুর্তে নির্বাচন থেকে সরে দাড়াঁলেন খেলাফত মজলিসের শেখ মুশতাক

সরকারের পাশে থাকতে প্রধানমন্ত্রীকে জিএম কাদেরের চিঠি

সরকারের পাশে থাকতে প্রধানমন্ত্রীকে জিএম কাদেরের চিঠি

জগন্নাথপুর নিউজ ডেস্কঃ   
করোনাভাইরাস মোকাবেলায় সরকারের ত্রাণ কার্যক্রমসহ করোনা প্রতিরোধে সব কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে চায় জাতীয় পার্টি।
দেশের এমন দুর্যোগ মোকাবিলায় জাতীয় পার্টির প্রস্তুতি ও আগ্রহের কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি।
বুধবার জাতীয় পার্টি চেয়ারম্যানের স্বাক্ষরিত চিঠিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেয়া হয়েছে।
চিঠিতে জিএম কাদের বলেন, এই দুর্যোগময় মুহূর্তে জাতীয়পার্টি প্রধান বিরোধী দল হিসেবে জনগণের পাশে আছে। জনগণের কল্যাণে যেকোনো কাজ করতেই প্রস্তুত আছে জাতীয় পার্টি। তাই কারোনা মোকাবিলায় সরকারের নেয়া যেকোনো কাজে জাতীয় পার্টির অংশগ্রহণে আগ্রহী।
তিনি বলেন, জাতীয় পার্টি ইতিমধ্যেই করোনা মোকাবেলায় কেন্দ্রীয় এবং বিভাগীয় সমন্বয় কমিটি গঠন করেছে। তাই কেন্দ্র থেকে শুরু করে বিভাগ, জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত সরকারকে সহায়তা করতে পারবে জাতীয়পার্টির নেতৃবৃন্দ। কাদের বলেন, বর্তমান সংকট মোকাবিলায় সরকারের ত্রাণ কার্যক্রমসহ যেকোনো কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য সরকারকে সহায়তা করতে প্রস্তুত আছে জাতীয় পার্টি।

সুত্রঃ যুগান্তর

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com