মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
উন্নয়নের ব্যাপারে আমার প্রতি আস্হা রাখুন, জগন্নাথপুরে বিশাল জনসভায় কয়ছর আহমদ শেষ মহুর্তে নির্বাচন থেকে সরে দাড়াঁলেন খেলাফত মজলিসের শেখ মুশতাক মতবিনিময় সভায় তারেক রহমান; বিএনপি ক্ষমতায় এলে বিডিআর নাম পুনর্বহাল করা হবে সুনামগঞ্জ-৩, প্রবাসীদের মিলন-মেলায় পরিনত: উৎসবমূখর পরিবেশে চলছে প্রচারনা চিলাউরা বাজারে নির্বাচনী সভায় কয়ছর আহমদ; আমি সততার সাথে উন্নয়ন করবো জগন্নাথপুরের লন্ডন প্রবাসীর আগুনে পুডানো লাশ উদ্ধার,পরিবার বাক রুদ্ধ কয়ছর আহমদ বিজয়ী হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে, জগন্নাথপুরে ধানের শীষের সমর্থনে ব্যাপক গনসংযোগ ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে জগন্নাথপুরে প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে কয়ছর আহমদ; ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ জগন্নাথপুরে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভার বিষয়টি সাংবাদিক দের জানানো হয়নি!

করোনা: হাসপাতাল ছাড়লেন বরিস জনসন

করোনা: হাসপাতাল ছাড়লেন বরিস জনসন

আন্তর্জাতিক নিউজ ডেস্ক :: করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল ছেড়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিন রাত নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও দুই রাত ওয়ার্ডে থাকার পর রোববার লন্ডনের সেইন্ট থমাস হাসপাতাল ছাড়েন তিনি। তবে হাসপাতাল ছেড়ে গেলেও তাৎক্ষণিকভাবেই কাজে দিচ্ছেন না জনসন। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, গত রোববার জনসনের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে সেইন্ট থমাসের আইসিইউ ইউনিটে ভর্তি করা হয়। সেখানা টানা তিন রাত কাটানোর পর তার অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে গত বৃহস্পতিবার ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়।
বৃটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, আপাতত নিজের চেকারস নিজের বাসভবনে চিকিৎসা নেবেন জনসন। তাতক্ষণিকভাবে কাজে ফিরবেন না। তিনি নিজের চিকিৎসা ব্যবস্থার জন্য সেইন্ট থমাস হাসপাতালের প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন।
জনসনের বাগদত্তা ক্যারি সায়মন্ডস এক টুইটে লিখেছেন, সমর্থনের বার্তা পাঠানো প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আজ আমি অবিশ্বাস্যরকমের ভাগ্যবান বোধ করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com