মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে গাড়িতে অতিরিক্ত যাত্রী, ১২ জনকে অর্থদণ্ড

জগন্নাথপুরে গাড়িতে অতিরিক্ত যাত্রী, ১২ জনকে অর্থদণ্ড

 

স্টাফ রিপোর্টার ::  সরকারি নির্দেশনা অমান্য করে গাদাগাদি করে ব্যাটারিচালিত টমটম (ইজিবাইক) গাড়িতে ওঠায় সুনামগঞ্জের জগন্নাথপুরে ১২ জন যাত্রীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আজ রোববার দুপুরে জগন্নাথপুরের ইকড়ছই-চিলাউড়া সড়কে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসির আরাফাত এ দণ্ড প্রদান করেন।

জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও মানুষকে ঘরমুখী করতে জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী জগন্নাথপুরের বিভিন্ন স্থানে সচেতনামূলক প্রচার অভিযান শুরু করে। অভিযানকালে ইকড়ছই-চিলাউড়া সড়কে একটি যাত্রীবাহী টমটম গাড়িতে বেআইনিভাবে অতিরিক্ত যাত্রী বহন করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ জন যাত্রীর প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করেন। তবে টমটম গাড়ির চালক কৌশলে পালিয়ে যান।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসির আরাফাত বলেন, সরকারি নির্দেশ অমান্য করায় দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী প্রত্যেককে ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com