শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জগন্নাথপুরে অতিরিক্ত দামে নিত্যপণ্য বিক্রি: দোকানি কে অর্থদণ্ড

জগন্নাথপুরে অতিরিক্ত দামে নিত্যপণ্য বিক্রি: দোকানি কে অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে অতিরিক্ত মূল্যে নিত্যপণ্য বিক্রি করার দায়ে এক দোকানি কে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত এ দণ্ড প্রদান করেন।

জানা যায়, করোনা পরিস্থিতিতে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে এবং সামাজিক দুরত্ব নিশ্চিত করার লক্ষে জগন্নাথপুর উপজেলার প্রশাসনের পক্ষে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উপজেলা সদরের জগন্নাথপুর পৌরশহরে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে শহরের হেলিপ্যাড (জগন্নাথপুর- রানীগঞ্জ সড়ক) এলাকায় অতিরিক্ত দামে নিত্যপণ্য বিক্রির দায়ে শংকর স্টোর কে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও করোনার সংক্রমণ এড়াতে সচেতনতামূলক প্রচার করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইয়াসির আরাফাত অর্থদণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, এধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com