বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

চীনের বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগের নিন্দা পুতিনের

চীনের বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগের নিন্দা পুতিনের

আন্তর্জাতিক নিউজ ডেস্ক :: মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দেশটিতে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে ব্যাপক চাপের মধ্যে রয়েছেন। এরইমধ্যে তিনি অভিযোগ তুলেছেন যে, চীন কোভিড-১৯ সম্পর্কে বিশ্বকে জানাতে দেরি করার কারণেই আজ এত বড় মহামারির মুখে পড়তে হয়েছে বিশ্বকে। এ নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে চীনের অবস্থানকে সমর্থন দিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উলটো কোভিড-১৯ নিয়ে চীনের ভূমিকার প্রশংসা করেন।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট ও কমিউনিস্ট পার্টির প্রধান শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপ করেছেন ভ্লাদিমির পুতিন। এতে তিনি ট্রাম্পের এমন দাবির নিন্দা জানান। পুতিন এসময় যুক্তরাষ্ট্রের অভিযোগ নাকচ করে বলেন, ভারসাম্যপূর্ণ ও কার্যকর পদক্ষেপ নেয়ায় বরঞ্চ চীনে করোনার বিস্তার স্থিতিশীল ছিল। চীনা প্রেসিডেন্টও করোনা সংকট নিয়ে রাজনীতি করার মার্কিন প্রচেষ্টাকে ব্যাপক ক্ষতিকর বলে মন্তব্য করেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই রাজনৈতিক অবস্থান করোনা মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে ক্ষতির কারণ হবে।
রুশ প্রেসিডেন্ট এর সঙ্গে যোগ করেন, করোনা ভাইরাস নিয়ে চীনের দুর্নাম করার ব্যাপারে কারো কারো চেষ্টা গ্রহণযোগ্য নয়। এ ভাইরাস মোকাবেলায় তিনি চীন রাশিয়ার মধ্যেকার সহযোগিতামূলক সম্পর্কের কথা উল্লেখ করেন পুতিন। বিশেষজ্ঞ চিকিৎসকসহ ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বিনিময়ে উভয় দেশই আগ্রহ প্রকাশ করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com