রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে :কয়ছর আহমেদ এমপি মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ব্রীজ দেবে যাওয়ায়  সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ জগন্নাথপুরে বাংলা নববর্ষ উদযাপিত ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫-এ ২য় স্থান অর্জন করলো পপুলার ইলেকট্রনিকস জগন্নাথপুর জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও ইসলাম বিরুধী কার্যকলাপ বন্ধের দাবীতে  গনসমাবেশ ও বিক্ষোভ মিছিল 

সাংবাদিকদের প্রণোদনা দিতে জেলা প্রশাসক কে প্রেসকাউন্সিলের চিঠি

সাংবাদিকদের প্রণোদনা দিতে জেলা প্রশাসক কে প্রেসকাউন্সিলের চিঠি

 

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::

করোনাভাইরাসের দুর্যোগের সময় সাংবাদিকসহ সব সংবাদকর্মীকে প্রণোদনা দিতে ঢাকাসহ দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট। রবিবার (১৯ এপ্রিল) জেলা প্রশাসকদের এই চিঠি দেওয়া হয়।

চিঠিতে জেলা প্রশাসকদের বলা হয়, সম্প্রতি বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কিছু লোকজন অসহায় হয়ে পড়েছে। তাদের ঘরে খাবার পৌঁছে দিতে প্রধানমন্ত্রী প্রণোদনা প্যাকেজ তৈরি করতে নির্দেশনা দিয়েছেন।

সাংবাদিকদের বিষয়ে চিঠিতে জেলা প্রশাসকদের বলা হয়, আপনি লক্ষ করবেন জেলা ও উপজেলা পর্যায়ে সাংবাদিক ও সংবাদ সংশ্লিষ্ট কর্মীরা করোনাভাইরাসের ঝুঁকি নিয়ে জরুরি তথ্য জানানোর জন্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে। তাই তাদের জন্যও প্রণোদনা প্রয়োজন।

এমতাবস্থায় আপনার জেলায় প্রেস ক্লাব ও সাংবাদিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করে সাংবাদিক ও সংশ্লিষ্টদের তালিকাভুক্ত করে প্রণোদনা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশেষভাবে অনুরোধ করা হলো।

রাজধানীতে কর্মরত সাংবাদিকদের বিষয়ে জানতে চাইলে প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ আলম বলেন, ‘আমরা ঢাকার জেলা প্রশাসককেও চিঠি দিয়েছি। তারা ঢাকা জেলার সাংবাদিকদের বিষয়ে প্রণোদনার ব্যবস্থা নেবেন।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com