মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

কৃষি উৎপাদন বাড়াতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে : জগন্নাথপুরে কৃষিমন্ত্রী

কৃষি উৎপাদন বাড়াতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে : জগন্নাথপুরে কৃষিমন্ত্রী

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে এখন পর্যন্ত ৭৭ ভাগ বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক সুনামগঞ্জ থেকে ঢাকার ফেরার পথে জগন্নাথপুরের নারিকেলতলা এলাকায় কৃষকদের মধ্যে ত্রাণ ও বীজ বিতরণকালে স্থানীয় উপজেলা কৃৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার মন্ত্রীকে এতথ্য জানান। এসময় কৃষিমন্ত্রী বলেন, আমাদেরকে কৃষি উৎপাদন বাড়াতে হবে। কৃষি উৎপাদন বাড়াতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। কারণ, খাদ্য উৎপাদন বৃদ্ধি হলে যে কোনো মহামারি মোকাবেলা সম্ভব। তিনি বলেন, ধান ক্রয়ে কোন ধরনের অনিয়ন বরদাশত করা হবে না। লটারির মাধ্যমে স্বচ্ছতার মাধ্যমে কৃষকের নিকট থেকে ধান ক্রয় করতে হবে। পরে ২০ জন সবজি চাষির মধ্যে জনপ্রতি ৫ কেজি চাল ও বিভিন্ন জাতের সবজি বীজ বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন ঢাকা কৃষি অধিদপ্তর সম্প্রসারক (প্রশাসক) পরিচালক শাহ আলম, কৃষি অধিদপ্তরের সাবেক মহা পরিচালক হামিদুর রহমান, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী।

কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন, জগন্নাথপুরের ছোট বড় ১৫টি হাওরে এবার ২০ হাজার ৫শত হেক্টর বোরো ফসল আবাদ করা হয়েছে। গতকাল পর্যন্ত জগন্নাথপুরে ৭৭ ভাগ ধান কাটার কাজ শেষ হয়েছে। আগামী মাসের প্রথম তারিখে হাওরের ধান কাটার কাজ সমাপ্ত হবে বলে তিনি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com