সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

জগন্নাথপুরে কৃষকদের নিকট থেকে ধান ক্রয় শুরু

জগন্নাথপুরে কৃষকদের নিকট থেকে ধান ক্রয় শুরু

স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সরকার কর্তৃক কৃষকদের নিকট থেকে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। সোমবার (১১ ই মে) লটারিতে বিজয়ী কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু হয়।

জগন্নাথপুর খাদ্য গুদামে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, খাদ্য কর্মকর্তা আব্দুর রব, প্রেসক্লাবের সভাপতি শংকর রায়, কৃষক মুক্তার আলী প্রমুখ।

জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন, একজন প্রান্তিক কৃষকের নিকট থেকে এক টন, মাঝারি কৃষকের নিকট থেকে দুই টন এবং বড় কৃষকের নিকট থেকে তিন টন করে ধান সংগ্রহ করা হবে। লটারিতে মনোনীত কৃষকরা ধানের আর্দ্রতা নিশ্চিত হয়ে গুদামে ধান আনতে হবে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুর রব জানান, ১১ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত বোরো ধান সংগ্রহ কার্যক্রম চলবে। জগন্নাথপুরে দু’টি গুদামে ২৬ টাকা কেজি দরে ২ হাজার ৬শ ৮ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে। প্রথম দিনে এক টন ধান ক্রয় করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেন, লটারিতে মনোনীত হলেও কোনো কৃষক ধান চাষ করেননি কিংবা ভুল তথ্য দিয়ে ধান দিতে চেষ্টা করছেন বলে প্রমাণিত হলে তার কৃষি কার্ড বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com