সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা    খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে জগন্নাথপুর  যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল  স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন সূচনা পর্বের উদ্ধোধন মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়; তারেক রহমান রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবক হারালো: প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালনের কর্মসূচি বিএনপির

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেয়া হচ্ছে- পরিকল্পনামন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেয়া হচ্ছে- পরিকল্পনামন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ  পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, মহামারি করোনা পরিস্থিতি মোকাবেলায় সকলকে সচেতন থাকতে হবে। প্রধানমন্ত্রী এই দুর্যোগ মোকাবেলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। ঘরে ঘরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে খাদ্য পৌঁছে দেয়া হচ্ছে। আল্লাহর দয়ায় দেশে খাদ্যের কোন অভাব নাই।

তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে ঘরে থাকতে হবে। আপনারা ঘরে থাকুন। আমরা খাদ্য পৌছে দিবো। কাজেই কোন ভয় নেই আল্লাহর হুকুমে শেখ হাসিনা থাকতে কাউকে না খেয়ে থাকতে হবে না।

বৃহস্পতিবার সকাল ১০ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের প্রাঙ্গণে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সেচ্ছাধীন তহবিল থেকে উপজেলার ৮ টি ইউনিয়নের হতদরিদ্র ৩৪০ টি পরিবারের মাঝে ৫ লক্ষ টাকার নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, জেলা কৃষকলীগের সদস্য মাসুক মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, এস আই আনোয়ার জোসেন, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক আব্দুল গণী ভান্ডারী, আওয়ামী লীগ নেতা আসাদুর রহমান, যুবলীগ নেতা মাসুক পারভেজ, ইউএনও অফিসের গোপনীয় সহকারী অনুরাধা মুন্নি ও নাজির আবু বকর সিদ্দিক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com