মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে করোনা আক্রান্ত ৬ জনের সবাই সুস্থ

জগন্নাথপুরে করোনা আক্রান্ত ৬ জনের সবাই সুস্থ

স্টাফ রিপোর্টারঃ  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কোরোনাভাইরাস সংক্রমনে আক্রান্ত ছয়জনের সবাই সুস্থ হয়েছেন। বুধবার আক্রান্ত দুই জনকে ছাড়পত্র দেওয়া হয়। এর আগে আরো চারজন কে ছাড়পত্র দেওয়া হয়।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়,গতকাল কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের হোসাইন মিয়া ও রুহুল আমিন নামের দুই যুবক নিজ বাড়িতে আইসোলেশনে থেকে সুস্থ হয়ে উঠায় স্বাস্থ্য বিভাগের কর্মীরা তার বাড়িতে গিয়ে তাদের করোনা পরীক্ষার প্রতিবেদন নেগেটিভ হওয়ায় তাদেরকে ছাড়পত্র দেন।
এর আগে গত রোববার উপজেলার আশারকান্দি ইউনিয়নে করোনায় শনাক্ত ৩৫ বছর বয়সী এক ব্যক্তি নিজ বাড়িতে আইসোলেশনে থেকে সুস্থ হয়ে উঠায় তাকে ছাড়পত্র দেওয়া হয়। গত ১৪ মে
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
স্বাস্থ্য সহকারী আবু সাঈদ, নাদামপুর গ্রামের ১৮ বছরের তরুণ ও উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের গার্মেন্টস কর্মী কে সুস্থ হয়ে উঠায় ছাড়পত্র দেওয়া হয়।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসূদন ধর জানান জগন্নাথপুরে এ পর্যন্ত ছয় জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছিল তাদের সবাই পুরোপুরি সুস্থ হওয়ায় তাদের পরীক্ষা প্রতিবেদন নেগেটিভ আসায় তাদের ছাড়পত্র দেওয়া হয়। মনোবল চাঙা রেখে স্বাস্থ্য বিধি মেনে চলায় আক্রান্তরা সুস্থ হয়ে উঠেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com