শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সিলেটে জনসভায় তারেক রহমান; তথাকথিত নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা    খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে জগন্নাথপুর  যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল  স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন সূচনা পর্বের উদ্ধোধন মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়; তারেক রহমান রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবক হারালো: প্রধান উপদেষ্টা

জগন্নাথপুরে তুচ্ছ বিষয় নিয়ে এক ব্যক্তি খুন আটক ২

জগন্নাথপুরে তুচ্ছ বিষয় নিয়ে এক ব্যক্তি খুন আটক ২

স্টাফ রিপোর্টারঃ  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আশারকান্দি ইউনিয়নের মিলিক গ্রামে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে এক ব্যক্তি খুন হয়েছেন। এঘটনায় পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, আশারকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের তখলিছ মিয়া (৫৮)এর সাথে তার চাচাতো ভাই ময়না মিয়ার জমি নিয়ে পূর্ব বিরোধ চলছিল। গত ২৩ মে সন্ধ্যার দিকে তকলিছ মিয়া হাওর থেকে গরু নিয়ে বাড়িতে আসার পথে ময়না মিয়ার সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ময়না মিয়া ও তার ছেলে সায়েক মিয়া সহ আরো কয়েকজন মিলে তখলিছ মিয়া কে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তখলিছ মিয়া কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার তার মৃত্যু হয়।
জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এস.আই) রাজিব রহমান জগন্নাথপুর নিউজ ডটকম কে জানান,হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ময়না মিয়া (৫০) ও তার ছেলে সায়েক মিয়া (২২)কে আটক করা হয়েছে। এবং লাশ ময়নাতদন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com