সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

জগন্নাথপুরে পৃথক সংঘর্ষের ঘটনায় আটক ১৯ জন কারাগারে

জগন্নাথপুরে পৃথক সংঘর্ষের ঘটনায় আটক ১৯ জন কারাগারে

স্টাফ রিপোর্টারঃ  সুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথক সংঘর্ষের ঘটনায় আটক ১৯ জনকে আজ মঙ্গলবার সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলা আশারকান্দি ইউনিয়নের মিলিক গ্রামে তখলিছ মিয়া (৫৮)এর সাথে তার চাচাতো ভাই ময়না মিয়ার জমি নিয়ে পূর্ব বিরোধ চলছিল। গত ২৩ মে সন্ধ্যার দিকে তখলিছ মিয়া হাওর থেকে গরু নিয়ে বাড়িতে আসার পথে ময়না মিয়ার সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ময়না মিয়া ও তার ছেলে সায়েক মিয়াসহ আরো কয়েকজন মিলে তখলিছ মিয়া কে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তখলিছ মিয়া কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়। এঘটনায়
পুলিশ ময়না মিয়া (৫০) ও তার ছেলে সায়েক মিয়া (২২) কে আটক করে সুনামগঞ্জ জেল হাজতে পাঠিয়েছেন।
অপর দিকে গত সোমবার ঈদের জামাত শেষে কুবাজপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম নাজমুল ইসলাম কে মসজিদে রাখা না রাখা নিয়ে গ্রামের আরাফাত মিয়া ও সুহেল মিয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। আরাফাত মিয়া ইমাম নাজমুল ইসলাম কে মসজিদে রাখার পক্ষে অবস্থান নেন এবং সুহেল মিয়া ইমাম কে মসজিদে না রাখার পক্ষে অবস্থান নেন। এ নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হন। এরমধ্যে দুই জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপরাপর আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ১৭ জনকে আটক করে আজ কারাগারে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, জগন্নাথপুরে পৃথক দুইটি সংঘর্ষের ঘটনায় আটক ১৯জনকে কারাগারে পাঠানো

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com