মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে মসজিদের ইমাম নিয়ে সংঘর্ষে আহত ২০ আটক ১৭

জগন্নাথপুরে মসজিদের ইমাম নিয়ে সংঘর্ষে আহত ২০ আটক ১৭

স্টাফ রিপোর্টারঃ   সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম কে কেন্দ্র করে গ্রামের দুপক্ষের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত দুই জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় পুলিশ উভয়পক্ষের ১৭ জনকে আটক করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায় আজ সোমবার সকালে ঈদের জামাত শেষে কুবাজপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম নাজমুল ইসলাম কে মসজিদে রাখা না রাখা নিয়ে গ্রামের আরাফাত মিয়া ও সুহেল মিয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। আরাফাত মিয়া ইমাম নাজমুল ইসলাম কে মসজিদে রাখার পক্ষে অবস্থান নেন এবং সুহেল মিয়া ইমাম কে মসজিদে না রাখার পক্ষে অবস্থান নেন। পরে দুপক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়েন। ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হন।তাদের মধ্যে নুরুল আমীন (৫৫) ও দিলোয়ার হোসেন (৪০)কে সিলেট এম এ আজ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপরাপর আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এঘটনায় পুলিশ ঘটনাস্হল থেকে ১৭ জনকে আটক করেছেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান,মসজিদের ইমাম কে কেন্দ্র করে গ্রামের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আরাফাত মিয়ার পক্ষের ১০ জন ও সুহেল মিয়ার পক্ষের ৭ জনকে আটক করা হয়। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com